Bishnupur Lok Sabha Election 2024 Results Live: প্রাক্তন সুজাতার চাপে 'ঘর ছাড়া' হবেন সৌমিত্র? নজরে বিষ্ণুপুর
Bishnupur Lok Sabha Election Results 2024: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের অন্যতম। মল্ল রাজাদের রাজধানী। একের পর এক মন্দির দিয়ে ঘেরা এই শহর। বছরের বিভিন্ন সময় পর্যটকদর ভিড় হয়।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে (Bishnupur Lok Sabha Election Results 2024) ছয়টি বাঁকুড়া জেলায় এবং একটি বর্ধমান জেলায় অবস্থিত। এই লোকসভা কেন্দ্রটি তফসিলি জাতি-তালিকাভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত।

২০২৪ এর লোকসভা নির্বাচনে এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা (Bishnupur Lok Sabha Election Results 2024) করছেন। এরা হলেন, সৌমিত্র খাঁ বিজেপি, জয়দেব ধঁক বহুজন সমাজবাদী পার্টি, শীতল চন্দ্র কৈবর্ত্য সিপিআইএম থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যদিকে বিজেপি প্রার্থীর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করে রীতিমত চমক দিয়েছে তৃণমূল। অন্যদিকে সদানন্দ মণ্ডল এস.ইউ.সি.আই (কমিউনিষ্ট)। এছাড়াও নরেন্দ্র নাথ রায় ও বাসুদেব শিকারী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তবে এই কেন্দ্রে মূলত লড়াই তৃণমূল এবঙ্ঘ বিজেপির মধ্যে।
দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র (Bishnupur Lok Sabha Election Results 2024) থেকে সাংসদ হয়ে আসছেন সৌমিত্র খাঁ। প্রথমে কংগ্রেস থেকে সাংসদ হন। এরপর তণমূলে যোগ। প্রার্থী হয়ে বড় জয় পান সৌমিত্র খাঁ। কিন্তু মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ২০২৯ সালেও বিজেপি তাঁকে ভরসা করে এবং প্রার্থী করে। সেই সময় আইনি জটিলতায় বিষ্ণুপুরে ঢুকতে পারেননি। কিন্ত্য গোটা নির্বাচনে এই সুজাতা মন্ডলই লড়াই করে সৌমিত্রের জয় ছিনিয়ে এনে দেয়।
ধারেকাছে ছিল না তৃণমূল। যদিও পরে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন। যা নিয়ে সংঘাত চরমে ওঠে সুজাতা এবং সৌমিত্রের মধ্যে। সেখান থেকে দুজনের বিবাহ বিচ্ছেদ। রাজনীতির ময়দানে দুই প্রাক্তনের মধ্যে এবার কে শেষ হাসি (Bishnupur Lok Sabha Election Results 2024) হাসবে? নজর রাখুন












Click it and Unblock the Notifications