Bengal Panchayat Election 2023: কেন সায়ন্তিকাকে বাঁকুড়ায় পাঠিয়েছেন অভিষেক! 'ফাঁস' করলেন সৌমিত্র

West Bengal Panchayat Election 2023: কয়লা-বালি থেকে টাকা তোলার জন্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়ায় রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই বিস্ফোরক দাবি করলেন সাংসদ সৌমিত্র খাঁ।

শুক্রবার রাতে বাঁকুড়ার জগদল্লা গ্রামে বিজেপির তরফে একটি নির্বাচনী জনসভার ( West Bengal Panchayat Election 2023) আয়োজন করা হয়েছিল। আর সেই সভাতে যোগ দেন সৌমিত্র। সেখান থেকে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন বিজেপির রাজ্য সহ সভাপতি।

কেন সায়ান্তিকাকে বাঁকুড়ায় পাঠিয়েছেন অভিষেক!

তিনি বলেন, কলকাতায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অনেক দেনা হয়ে গিয়েছে। আর কয়লা-বালি থেকে টাকা তোলার জন্যেই তাঁকে বাঁকুড়াতে অভিষেক রেখেছেন বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ঘর করেছি, উনি একটা মহা ডাকাত'। একই সঙ্গে অভিষেক তাঁর মা, বাবা থেকে পিসি সবাইকে 'চোর বানিয়েছেন' বলেও তিনি দাবি করেন।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'উনি নিজের মতো সবাইকে ভাবছেন'। ৩৬৫ দিন ওঁকে দেখা যায়না, মাঝে মধ্যে টাকা তোলার জন্য বের হন, তখন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েন। উনি কি সার্টিফিকেট দিলেন তাতে আমার কিছুই যায় আসেনা বলে মন্তব্য তৃণমূল নেত্রীর।

তাঁর কথায়, বাঁকুড়ার সাধারণ মানুষ জানেন সায়ন্তিকা কি করতে আসে! তবে সৌমিত্র খাঁকে দাদা বলে সম্বোধন করে সায়ন্তিকা বলেন, উনি আমার বড় দাদার মতো। উনিও আমাকে ছোটো বোনের মতো স্নেহ করেন। আর তাই চাইলে একজন চিকিৎসকের নাম্বার ওঁকে তিনি দিতে পারি বলে মন্তব্য তৃণমূল নেতার।

পঞ্চায়েত নির্বাচন 2023 তারিখ এবং সময়

যদিও অভিনেত্রীর পাল্টা কোনও জবাব এখনও দেননি বিজেপি সাংসদ। বলে রাখা প্রয়োজন, নতুন নয়, এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। এমনকি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। যা নিয়ে রীতিমত বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+