Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bankura: ভোট পরীক্ষা শেষ এবার রেজাল্ট আউট, উৎসবের আগেই বাঁকুড়ায় হিট প্রতীকের মিষ্টি

সাত দফার নির্বাচন শেষ, এবার ফলাফল প্রকাশের অপেক্ষা। তার আগেই বাঙ্গালীর পছন্দের মিষ্টিতেও রাজনীতির রং! কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে। শহরের জুনবেদিয়ার একটি মিষ্টির দোকানে এখন সহাবস্থান পদ্ম, ঘাস ফুল থেকে কাস্তে হাতুড়ি তারার।

এবার জেলার দু'টি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দিতা হওয়ার সম্ভাবনা প্রবল, এ কথাকে মাথায় রেখেই জুনবেদিয়ার ওই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি, তৃণমূল আর সিপিআইএমের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি। নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও।

Bankura

ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন, ভোট আবহে আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কম-বেশী সব প্রতীকযুক্ত মিষ্টি বিক্রি আছে, তবে এই মুহূর্তে পদ্মফুল যুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশী। তবে এতো সবের পরেও মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে 'সার্টিফায়েড রং' ব্যবহার করেই এই মিষ্টি যে তৈরী তা জানাতে ভোলেননি তিনি।

আর ২ দিন পরেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশ তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে আবার এক্সিট পোল ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তারপরে আবার জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। ভোটের মুখে চলছে উত্তেজনা। ৪ তারিখ ফাইনাল রেজাল্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+