দুর্মূল্যের বাজারে বাঁকুড়ার বাজার কাঁপাচ্ছে 'কুড়কুড়ে ছাতু', টেক্কা দেবে মাছ-মাংসকে

চিকেন অথবা মাটনকে ধরে ধরে অনায়াসে কয়েক গোল দিতে পারে বাঁকুড়ার জঙ্গল মহলের 'কুড়কুড়ে ছাতু'। যা এই এলাকার একটি অন্যতম অর্থকরী বনজ সম্পদ হিসেবেও চিহ্নিত।

সাধারণত বর্ষাকাল অর্থাৎ আষাঢ় ও শ্রাবন মাসে এই কুড়কুড়ি ছাতু বাজারে কিনতে পাওয়া যায় । এই ছাতু. সাদা বা লালচে রঙের এবং গোল বা চ্যাপ্টা আকৃতির হয়। শাল জঙ্গলের গাছের পাতা পচা মাটিতেই কুড়কুড়ি ছাতু উৎপাদিত হয়।

kurkurechatu

তবে লক্ষ্যনীয়ভাবে বাঁকুড়ার পাশাপাশি প্রতিবেশী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার শাল জঙ্গলে এই ছাতুর দেখা মিললেও উত্তর বঙ্গের ঘন জঙ্গলের আধিক্য থাকা সত্বেও পুষ্টি গুণে ভরপুর এই ছাতুর দেখা মেলেনা কোনভাবেই।

জঙ্গল মহলের জনপ্রিয় এই কুড়কুড়ে ছাতুর বিজ্ঞানসম্মত নাম অ্যাস্ট্রিয়াস হাইগ্রোমেটিকাস। পুষ্টি বিজ্ঞানীদের মতে, সুস্বাদু এই ছাতুতে ফ‍যাটের পরিমান কম থাকে, ফাইবার থাকে বেশি। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাকুরকুরোন ও অ্যাস্ট্রাকুরকুরোল নামে দুটি জৈব যৌগ। যা মানুষের লিভার, হৃৎপিণ্ডের প্রদাহ কমায়। এছাড়াও লিভার ও ফুসফুসের ক‍যান্সার কোষ মোকাবিলায় এই ছাতু বিশেষভাবে কার্যকরী বলেই খবর।

বছরের এই সময়ে সাত সকালে ঘুম থেকে উঠে জঙ্গল থেকে এই কুড়কুড়ে ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন অনেকেই। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বাঁকুড়া শহরের লালবাজারে এই ছাতু কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিন কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা দেরী বিক্রি হচ্ছে এই ছাতু। বিক্রেতা গৌতম গরাই বলেন, ভীষণ ভালো চাহিদা আছে। এই ছাতু মূলত তালডাংরা, সিমলাপাল রতনপুরের জঙ্গল থেকেই সংগ্রহ করা হয় বলে তিনি জানান।

ক্রেতা এস.কে চন্দ্র, শান্তনু মণ্ডলরা বলেন, শুধুমাত্র জঙ্গল মহল থেকেই এই বিশেষ ধরণের ছাতু এই বর্ষার দিন গুলিতে আমদানি হয়। স্বাদে অতুলনীয় এই ছাতুর চাহিদা বরাবর একই রকম থাকে। তবে প্রথম দিকে দাম একটু বেশী থাকলেও পরবর্ত্তী সময়ে কিছুটা হলেও দাম কমে বলে তারা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+