বাঁকুড়ায় বন্ধ ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প! পুরসভার দিকে অভিযোগের তির স্থানীয়দের
বাঁকুড়ায় বন্ধ ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প! কয়েক কোটি টাকার জনমুখী প্রকল্প এখন রোদে-জলে পুড়ে নষ্ট হচ্ছে। কাজের কাজ কিছুই হয়নি, বরং বেড়েছে মানুষের দুর্ভোগ। অভিযোগ স্থানীয়দের। কথা ছিল ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরী হবে,কিন্তু কোথায় তা? বাঁকুড়া পুরসভার উপর ক্ষোভ বাড়ছে এলাবাসীর।
২০২০ সালে বাঁকুড়ায় ঘটা করে উদ্বোধন হয় এই 'ওয়েষ্ট ম্যানেজম্যান্ট প্রকল্পে'র। পুরসভার ডাম্পিং গ্রাউণ্ডে বসানো হয় অত্যাধুনীক যন্ত্রপাতি। ওই মেশিনের সাহায্যে সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরীর কথা ছিল। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের বছর ঘোরার আগেই মুখ থুবড়ে পড়ে পুরো প্রকল্পটি। সমস্যায় পড়েন ওই এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তো দূরের কথা এই রাস্তা পেরোনো যায়না, প্রচুর দূর্গন্ধ। অনেক সময় 'শ্বাসকষ্ট' পর্যন্ত শুরু হয় বলে তাঁরা জানিয়েছেন।

তবে ঠিক কত দিন ধরে বন্ধ এই প্রকল্প? বর্জ্য বয়ে নিয়ে আসা গাড়ির চালকের কাছ থেকে জানা যায় বহুদিন যাবৎ বন্ধ রয়েছে এই কাজ। তবে ঠিক কারণে বন্ধ এই প্রকল্পের কাজ তা স্পষ্ট নয়। অন্যদিকে, বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদারের দাবি, টেণ্ডার হয়েছিল, পরে তা বাতিল হয়। সেকারণেই এই সমস্যা। তবে অতি দ্রুত ফের কাজ শুরু হবে বলে জানান তিনি।
পাশাপাশি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, ওই কেন্দ্রীয় প্রকল্পে বাঁকুড়া পুরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। একদিকে শহর জুড়ে আবর্জনার স্তুপ, অন্যদিকে বহুমূল্য ওইসব যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। কাটমানি-দুর্নীতিতে ব্যস্ত শাসক দলের নেতারা। আর তাই এর দায় নিতে হবে বাঁকুড়া পুরসভাকেই।
বাঁকুড়ায় পুরসভার গাফিলতির জেরেই এই সমস্যা বলে দাবি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। কেন্দ্রের এই সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালানোর কোনও ইচ্ছা এই তৃণমূল চালিত বাঁকুড়া পুরসভা বলে দাবি সুনীল রুদ্র মণ্ডলের।












Click it and Unblock the Notifications