১২০ টাকার এই বিরিয়ানি খেলেই বিয়ে হবে ওদের! ভাবছেন তো ব্যাপারটা কী?

হাতে 'লক্ষ্মী' নেই, ফলে 'ঘরের লক্ষ্মীও অধরা! এই অবস্থায় 'আইবুড়ো' নাম ঘোচাতে 'আপনারা খেলে আমাদের বিয়ে হবে...' ট্যাগ লাইন দিয়ে আস্ত একটা বিরিয়ানি দোকান খুলে ফেলেছেন বাঁকুড়ার শুশুনিয়ার বিশ্বজিৎ কর্মকার, কৌশিক কর্মকার, সন্দীপ কর্মকার, দ্বীপ আচার্যরা।

শুধু দোকানের ট্যাগ লাইনে না, নামেও চমক! চলতি পর্যটন মরশুমে শুশুনিয়ায় বিশ্বজিৎ কর্মকারদের 'ব্যাচেলর বিরিয়ানী' নামের দোকান ঘিরে খাদ্যরসিকদের নিত্য ভীড় লেগেই আছে।

১২০ টাকার এই বিরিয়ানি খেলেই বিয়ে হবে ওদের!

চার ব্যাচেলরে'র 'ব্যাচেলর বিরিয়ানি'র দামও রয়েছে সাধারণের সাধ্যের মধ্যে। মাত্র ১২০ টাকাতেই এখানে মেলে চিকেন বিরিয়ানী, সঙ্গে বিরিয়ানী প্রেমীদের অতি পছন্দের আলু আর ডিম তো থাকছেই। এছাড়াও এখানে এলে সূলভ মূল্যে বিভিন্ন ধরণের রোল, চাইনিজ খাবার তো আছেই, এমনটাই জানিয়েছেন তারা।

কিন্তু এতো সব থাকতে বিরিয়ানির দোকান খোলাই কেন? এর উত্তরের খোঁজে বেরিয়ে জানা গেল, চার বন্ধুর তিন রকম নেশা। কিন্তু সেই 'নেশা'কে পেশা হিসেবে গ্রহণ করেও লাভের মুখ দেখা জটিল। যেমন বিশ্বজিৎ কর্মকার গান বাজনার সঙ্গে যুক্ত। মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পড়ে। কৌশিক মণ্ডলের নেশা থিয়েটার।

তবে থিয়েটার করতে গিয়ে পকেটে টান পড়ে। আর অন্য দুই বন্ধু সন্দীপ কর্মকার ও দ্বীপ আচার্য সাংবাদিকতার সঙ্গে যুক্ত। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকরেও সেখানেও তেমন রোজগার পাতি নেই, ফলে সেভাবে হাতে লক্ষী না থাকায় 'ঘরের লক্ষী' আসাতেও বাধ সাধছে যে! তাই 'আপনি খেলে আমাদের বিয়ে হবে...'ট্যাগ লাইন দিয়ে শুশুনিয়া পাহাড়ের পাদদেশেই 'ব্যাচেলর বিরিয়ানী' নাম দিয়ে আস্ত একটা বিরিয়ানীর দোকান খুলে ফেলেছেন এই চার উদ্যমী যুবক।

শুশুনিয়ায় বেড়াতে আসা পর্যটকদের মুখে মুখেও এখন ঘুরছে 'ব্যাচেলর বিরিয়ানী'র নাম। দোকানের নাম দেখেই এখানে ঢুকে পড়া এক যুবক বলেন, মাত্র ১২০ টাকায় অসাধারণ বিরিয়ানী খেলাম। কোন পর্যটন কেন্দ্রে এতো সস্তায় এমন খাবার পাওয়া সত্যিই দূস্কর। যারা বিরিয়ানী পছন্দ করেন তাদের প্রত্যেকের উচিৎ 'ব্যাচেলর বিরিয়ানী'র বিরিয়ানী একটিবার হলেও চেখে দেখা বলে তিনি জানান।

'ব্যাচেলর বিরিয়ানী'র অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কর্মকার বলেন, চার বন্ধুর আড্ডার ফসল এই বিরিয়ানীর দোকান। চলো কিছু করা যাক এই ভাবনা থেকেই আমাদের পথ চলা শুরু। এখন মানুষ এখানে আসছেন, তৃপ্তি ভরে খাবার খেয়ে ফিরে যাচ্ছেন বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+