বাঁকুড়ার আদিবাসী ছাত্রী অপর্ণা, অনুর্ধ্ব ১৭ হকি দলের অধিনায়ক হয়ে এবার ন্যাশনাল গেমসে

ফের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য বাঁকুড়ার আদিবাসী ছাত্রীর। হীড়বাঁধের মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অপর্ণা সোরেন। এবার অনুর্ধ্ব ১৭ ন্যাশনাল গেমসে রাজ্যের হকি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

মধ্যবিত্ত পরিবারে এখন খুশির হাওয়া। তার সঙ্গে মেয়ের জন্য গর্ব অনুভবও হচ্ছে। এলাকার বাসিন্দারাও অপর্ণার জন্য গর্বিত। ভালো খেলে জিতে ফিরুক এলাকার মেয়ে। সেই কথাই এখন থেকে বলা শুরু হয়ে গিয়েছে।

অপর্ণা সোরেন রাজ্যের হকি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। এই প্রতিযোগিতায় যোগ দিতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অপর্ণারা। মেয়ের সাফল্যের জন্য প্রার্থণা করছেন পরিবারের সদস্যরা।

অপর্ণা সোরেন অত্যন্ত প্রতিভাবান। কঠোর পরিশ্রমী ছোট থেকেই। অপর্ণা সোরেনের জন্ম ও বেড়ে ওঠা হীড়বাঁধের প্রত্যন্ত ভূবনডিহি গ্রামে। বাবা জগবন্ধু সোরেন কর্মসূত্রে এই মুহূর্তে বাইরে রয়েছেন। প্রান্তিক এলাকার পরিবারে আশা বরাবরই রয়েছে। মেয়ে ভালো পড়াশোনা করে বড় হোক৷ সেই ভাবনা বরাবর পরিবারের রয়েছে।

সেই কারণে মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ে তাকে ভর্তি করানো হয় স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা শুরু। সেই সূত্রে হকিতে তার আগ্রহ জন্মায়। স্কুলেই হকি দলে তার খেলা শুরু। দ্রুত সে উন্নতি করতে থাকে। হকিতে তার খেলার কথা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় একাধিক বার সে সাফল্য পেয়েছে।

মেয়ের এই সাফল্যে খুশি অপর্ণার মা অমিতা সোরেন, কাকা দীনবন্ধু সোরেনরা। তাঁরা বলেন, মেয়ের জন্য আমরা সত্যিই গর্বিত। আর এই সাফল্যের পিছনে সম্পূর্ণ অবদান মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের। আগামী দিনে মেয়ে জাতীয় দলে খেলার সুযোগ পেলে আরও ভালো লাগবে। এই কথাও তাঁরা জানান।

মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শরীরশিক্ষা বিভাগের শিক্ষক রোহিনীকান্ত মুর্ম। তিনি বলেন, অপর্ণা আমাদের স্কুলের ছাত্রী। এখানকার হোস্টেলে থেকেই পড়াশোনা করে। আমাদের এই ছাত্রীর জন্য আমরা সকলেই গর্বিত। তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। আগামী দিনে জাতীয় দলে খেলার সুযোগ পাবে। এই আশা তিনি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+