মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল ৩ জনের
সাতসকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল ৩ জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে যান নিয়ন্ত্রণ ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের অদুরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাইকেলকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। সেটিকে বাঁচাতে একটি গাড়ি ও একটি যাত্রীবোঝাই অটোর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গাড়ির চালক, সাইকেল আরোহী ও অটোর এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এরপরই বিক্ষুব্ধ জনতা মৃতদেহগুলিকে রেখে পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পুরুলিয়ার রঘুনাথপুর থানার বিশাল পুলিশবাহিনী। কি কারনে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications