একটুকরো সেলুলার জেল এবার বাঁকুড়ায়, কোথায় সেই পুজোমণ্ডপ দেখুন
শহর থেকে জেলা পুজো মানেই থিমের ছড়াছড়ি। কলকাতার পাশাপাশি জোরদার পুজো এবার বাঁকুড়াতেও । বাঁকুড়ার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত স্বাধীনতা পূর্ববর্ত্তী সময়ে 'কালাপানি' হিসেবে পরিচিত সেলুলার জেলই এবারের থিম হিসেবে তুলে ধরেছেন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটি।
আজ ষষ্ঠী, মায়ের বোধন। সকাল থেকেই প্যান্ডেল হপিং শুরু। পঞ্চমীর রাত তো বটেই, ষষ্ঠীর সকাল থেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন অনেকেই। পিছিয়ে নেই বাঁকুড়াও। বাঁকুড়া শহর সংলগ্ন অন্যতম সেরা পুজো পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটির পুজোর। এবছর ৩২ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। আর এই ৩২ তম বর্ষের পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটির নিবেদন সেলুলার জেল। পরাধীন ভারতে দীপান্তরে পাঠানো বিপ্লবীদের উপর ইংরেজ শাসকের নারকীয় অত্যাচারের ছবিই তুলে ধরা হয়েছে এই পুজোমন্ডপে।

দূর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় তিন মাসের বেশী সময়ের চেষ্টায় তৈরী করা হয়েছে এই মণ্ডপ। নিখুঁত ভাবে এই পুজোমণ্ডপ ফুটিয়ে তুলেছেন বিশিষ্ট শিল্পী ও ভাস্কর চন্দন রায়। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে না গিয়েও শুধুমাত্র ইউটিউব আর কিছু ছবি দেখেই যে নিখুঁত দৃশ্য তুলে ধরা সম্ভব তা করে দেখিয়েছেন বিশিষ্ট শিল্পী ও ভাস্কর চন্দন রায়। তিনি জানিয়েছে ইউটিউব আর কিছু ছবি দেখেই প্রায় তিন মাসের বেশী সময়ের চেষ্টায় তিনি এই মণ্ডপটি তৈরি করেছেন।
পঞ্চমীর রাত তো বটেই, ষষ্ঠীর সকাল থেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন অনেকেই। নিখুঁত ভাবে সাজিতে তুলেছেন এই মন্ডপটি। সেই সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও। রাত হোক বা দিন দর্শণার্থীদের ভীড় উপচে পড়ছে এই পুজোমণ্ডপে।












Click it and Unblock the Notifications