একদিন পার, বাঁকুড়ার তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের চালকলে চলছে আয়কর তল্লাশি

একটা গোটা দিন কেটে গিয়েছে। বাঁকুড়ার দলবদলু তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের চালকলে চলছে তল্লাশি অভিযান। আয়কর দফতর বুধবার বেলা বারোটার কিছু আগে হানা দিয়েছিলেন। বিধায়কের বাড়ি, অফিস, চালকল, মদের দোকান তারা তল্লাশি চালান। একদিন পেরিয়ে যাওয়ার পরেও চালকলে তল্লাশি চলছে।

বিধায়ক তন্ময় ঘোষ নিজে ওই চালকলে উপস্থিত রয়েছেন। তাকেও জেরা করা হচ্ছে। এমন খবর প্রাথমিক সূত্রে পাওয়া গিয়েছে। আয়কর দফতরের এভাবে হানা দেওয়া রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। একদিন পেরিয়ে গেলেও আয়কর দফতরের অভিযান শেষ হয়নি। তাহলে কি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে? সেই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

Tanmoy Ghosh

জানা গিয়েছে, বিধানসভা থেকে বুধবার দুপুরেই বেরিয়ে পড়েছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। বাঁকুড়া পৌঁছে তিনি চালকলে যান। সেখানে ঢোকার সময় তার হাতে ফাইল ছিল। বিধায়ককে কোন কোন বিষয়ে জেরা করা হচ্ছে? তা নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে।

চালকলে যারা কাজ করেন, তাদের বুধবার বাড়ি যেতে দেওয়া হয়নি। চালকলের দরজা ভিতর থেকে বন্ধ। আয়কর দফতরের অফিসাররা ভিতরে রয়েছেন। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। চালকলের শ্রমিক ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত। বিধায়ক তথা চালকলের মালিক জেরার সামনে রয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

বুধবার বেলা বারোটার আগে আয়কর দফতরের আধিকারিকরা বাঁকুড়া পৌঁছান। বিধায়কের বাড়িতে একটি দল পৌঁছান। এছাড়াও তার অফিস, মদের দোকান ও চালকলে অন্যান্য দলগুলি হানা দেন। প্রায় গোটা দিন বাকি জায়গাগুলিতে তল্লাশি চলে। সন্ধ্যা সাতটার পর আধিকারিকরা বিধায়কের বাড়ি, অফিস ও মদের দোকান থেকে বেরিয়ে যান।

কিন্তু চালকলে জেরাপর্ব চলতেই থাকে। অন্যান্য আয়কর আধিকারিকরাও সেখানে উপস্থিত হন। বিধায়ক গেটের ওপারে চালকলের মধ্যে জেরার মুখোমুখি বসেন। এখানেই বাড়তে থাকে জল্পনা। রাজ্যজুড়েই চালকল নিয়ে এই মুহূর্তে যথেষ্ট তথ্যতালাশ চলছে। রেশন বন্টন দুর্নীতিতে চাল বাইরে পাচার হয়ে যায় বলে অভিযোগ। এই চালাকলও কি তেমন কোনও ঘটনায় জড়িত?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল খোঁচা মেরেছিলেন এই আয়কর হানা নিয়ে। চালকলে দুর্নীতির ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তাহলে এই চালকলের ভেতর কি অন্য কোনও বড় ঘটনা লুকিয়ে রয়েছে? জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনও বক্তব্য রাখা হয়নি। পরিস্থিতি ঘিরে জল মাপছে সব রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+