বিজেপিতে বিরাট ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে দলে যোগদান তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগে ভাঙন ধরল পদ্মশিবিরে। বর্ধমানের ভাতারে বিজেপি ছেড়ে ৩০০টি পরিবার যোগ দিলেন তৃণমূলে। রবিবার ভাতার দলীয় কার্যালয়ে বিধায়কের হাত ধরে তাঁরা যোগদান করেন তৃমমূলে। এর ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তি বাড়ল তৃণমূলে।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে দলবদল কর্মসূচি হয় তৃণমূলের। পদ্ম শিবিরে ভাঙন ধরিয়ে এদিন ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের বিজেপির ২৫ জন কার্যকর্তা ও ৩০০টি পরিবারের সহস্রাধিক সদস্য তৃণমূলে যোগদান করেন। ভাতারের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ব্লক সভাপতি বাসুদেব যশ।

পঞ্চায়েত নির্বাচনের আগে যোগদান তৃণমূলে

বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা জানান, তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে।ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, আগামীদিনে এই সমস্ত কর্মীরা পঞ্চায়েত ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে জয়ী হবে তৃণমূল।

অপরদিকে ভাতার ব্লক বিজেপির নেতৃত্বদের দাবি, ওই সমস্ত পরিবারকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন বিধায়ক। তাঁরা ভয়ে গিয়েছে তৃণমূলে। ওঁরা সবাই বিজেপির সঙ্গেই ছিলেন। বিজেপির সঙ্গেই আছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা বিজেপির সঙ্গেই থাকবেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে যোগদান তৃণমূলে

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই তৃণমূলে বিভিন্ন এলাকায় কোন্দল প্রকট হয়ে পড়ে। এর ফলে বহু ক্ষেত্রেই দলে ভাঙন শুরু হয়। জলপাইগুড়ি থেকে কোচবিহারের পঞ্চায়েত নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আসলে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের জন্য ভোটাভুটি হচ্ছে। সেই ভোটাভুটিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে কোন্দল। তার জেরে অনেক ক্ষেত্রে দলে ভাঙন ধরছে। বিজেপি মনে করছে, তৃণমূলের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে যত গন্ডগোল হবে, ততই তাদের লাভ হবে।

পঞ্চায়েত নির্বাচনের আগে যোগদান তৃণমূলে

যদিও এই কোন্দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল এককাট্টা আছে। যারা পদলোভী, তারাই শুধু দল ছাড়ছে। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে মোটেও চিন্তিত নয় তারা। শীঘ্রই তৃণমূল নবজোয়ার কর্মসূচি সে, হবে এবং বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে যাবে।

এদিকে তৃণমূলে ভাঙন ধরল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পাথরপ্রতিমায় বিধায়ক নওশাদের হাত ধরে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ শতাধিক নেতা-কর্মী। কিছুদিন আগেই নওশাদের বিধানসভা ক্ষেত্র ভাঙড়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন এক ঝাঁক নেতা-কর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+