Panchayat Election 2023: অবাক কাণ্ড বর্ধমানে! কোনো প্রার্থীই নেই বুথে, ভোট হচ্ছে না এই গ্রামে

অবাক কাণ্ড! গ্রামের একাধিক বুথে কোনো প্রার্থীই নেই। সেই কারণে ভোট হচ্ছে না এই গ্রামে। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিস্ময়কর এই ঘটনা ঘটেছে বর্ধমানে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রাজ্যে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে তিনটি জায়গায় তিনটি আসনে ভোট হচ্ছে না।

বর্ধমানের তিনটি পঞ্চায়েতের তিনটি আসনে এবার কোনো দল প্রার্থী দেয়নি। তার মধ্যে একটি হল পূর্ব বর্ধমানের রায়নার ২ নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর সংসদের ৭ নম্বর আসন। এই আসনটি ওবিসি সংরক্ষিত। তৃণমূল প্রার্থী ওবিসি শংসাপত্র জমা না দেওয়ায় বাতিল হয় প্রার্থীপদ।

ভোট হচ্ছে না বর্ধমানের এই গ্রামে

সেইসঙ্গে বাতিল হয় গ্রাম পঞ্চায়েতের একটিমাত্র আসনের ভোট। এই পূর্ব বর্ধমানের রায়না দু'নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২৩টি। ২৩টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বিরোধীদের মধ্যে শুধুমাত্র বামফ্রন্ট সাতটি আসনে প্রার্থী দিয়েছিল। বাকিরা কেউ প্রার্থী দিতে পারেনি।

গোতান গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর সংসদ অর্থাৎ যশাপুর অঞ্চলের ৭ নম্বর ওবিসি সংরক্ষিত আসনটিতে তৃণমূলের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিল সালমা খাতুন। এই সাত নম্বর আসনে অন্য কোন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে সালমা খাতুনের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এই আসনে কোনো প্রার্থী নেই। ভোট হচ্ছে না।

ভোট হচ্ছে না বর্ধমানের এই গ্রামে

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সালমা খাতুন তার ওবিসি সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে তাঁর মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায় বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই কারণে রায়না দু-নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর সংসদের ৭ নম্বর আসনে ভোট বাতিল বলে ঘোষণা করল নির্বাচন কমিশন।

ভোট হচ্ছে না বর্ধমানের এই গ্রামে

শুধুমাত্র ওই সাত নম্বর আসনে ভোট হবে না। তাছাড়া বাকি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট হবে ওই বুথে। ভোট প্রক্রিয়া মিটে গেলে ৬ মাস পর ওই আসনে ফের ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+