West Bengal Panchayat Election 2023: ভোটের আগে উত্তপ্ত দিনহাটা, গুলিবিদ্ধ চার বিজেপি কর্মী

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা! তার আগে ফের উত্তপ্ত বাংলা। নতুন করে দিনহাটাতে গুলি চলেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বোমাবাজিরও অভিযোগ। এই ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমার ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর অঞ্চলে। ঘটনাকে ( West Bengal Panchayat Election 2023) কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।

ভোটের আগে উত্তপ্ত দিনহাটা,

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ চারজনই বিজেপি কর্মী। প্রচার সেরে ফেরার সময় হঠাত করেই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিজেপি নেতা-কর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলেও অভিযোগ। এমনকি বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চার বিজেপি কর্মী। তাঁদের নাম মিলন বর্মন (৩৫), চন্দ্র বর্মন (৩২), অর্জুন বর্মন (৩৬) এবং হিরো বর্মন (৪২) বলে জানা যাচ্ছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

ঘটনার পরেই বামনহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। ভোটের আগে আতঙ্ক তৈরি করতেই এই ঘটনা বলেও দাবি বিজেপির। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। বিজেপির গোষ্ঠী কোন্দলের কারনেই এই ঘটনা বলেও দাবি করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কার্যত উত্তাল বাংলা। একের পর এক জায়গাতে গুলি-বোমার শব্দ। এখনও পর্যন্ত রাজ্যে ১০ জনের বেশি রাজনৈতিক কর্মী খুন হয়েছে। আর এর মধ্যে দফায় দফায় উত্তপ্ত হয়েছে দিনহাটা। ভোটের কয়েক ঘন্টা আগেও ফের একবার রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত এই জেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+