উত্তরবঙ্গ জুড়ে অতিপ্রবল বৃষ্টি! নদীগুলির জলস্তরবৃদ্ধি এবং পাহাড় ধসের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গ জুড়ে অতিপ্রবল বৃষ্টি! নদীগুলির জলস্তরবৃদ্ধি এবং পাহাড় ধসের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে হিমালয়ের পাদদেশে। যা এখন অমৃতসর, দেরাদুন, বরেলি, গোরখপুর, পটনা হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকছে বঙ্গোপসাগর থেকে। যার জেরে অতিপ্রবল বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতরের (weather office) সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

 ১১ অগাস্ট, বুধবার

১১ অগাস্ট, বুধবার

এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়। এছাড়াও জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাতও হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১২ অগাস্ট, বৃহ্স্পতিবার

১২ অগাস্ট, বৃহ্স্পতিবার

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 ১৩ অগাস্ট, শুক্রবার

১৩ অগাস্ট, শুক্রবার

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। যেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১৪ অগাস্ট, শনিবার

১৪ অগাস্ট, শনিবার

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর. দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১৫ অগাস্ট, রবিবার

১৫ অগাস্ট, রবিবার

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হতে পারে। যেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 জলস্তরবৃদ্ধি এবং পাহাড় ধসের সতর্কতা

জলস্তরবৃদ্ধি এবং পাহাড় ধসের সতর্কতা

এই বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বৃদ্ধি হতে পারে। কোচবিহারের পুর এলাকাগুলিতে জল জমতে পারে। কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। এছাড়াও জমিতে থাকা সবজির ক্ষতির আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ পাহাড়ে ধস নামতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+