North Bengal Flood: বাড়ছে আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস! নতুন করে ডুববে উত্তরবঙ্গ?
North Bengal Flood: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি! বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেভাবে আর ভারী বৃষ্টি বেশি হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫.৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানাচ্ছে হাওয়া দফতর।
কিন্তু আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গে (North Bengal) আরও বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও গোটা পরিস্থিতির উপর প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় তেমন বৃষ্টি না হওয়াতে উত্তরবঙ্গের নদীগুলিতেও পরিস্থিতি স্বাভাবিক।

নতুন করে কোনও সতর্কতা দেওয়া হয়নি। ধীরে ধীরে বিপদসীমা থেকে নদীর জল নামতে শুরু করেছে। অন্যদিকে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে ভুটান গামী সড়ক। যার ফলে বন্ধ হয়ে যান যান চলাচল। ছিন্ন হয়ে যায় ভুটানের সঙ্গে সড়ক পথে যোগাযোগও। বৃষ্টি কমতেই মেরামতের কাজ দ্রুত গতিতে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য এই সড়কটি হচ্ছে ভুটানগামী প্রধান সড়ক। গত বৃহস্পতিবার প্রবল জলের স্রোতে সড়ক প্রায় কুড়ি মিটার ভেঙে যায়। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের আধিকারিকরাও। তবে ডুয়ার্সের বেশ কিছু ওয়ার্ডে এখনও জল যন্ত্রণা রয়েছে। লাগাতার বৃষ্টিতে বিভিন্ন জায়গাতে জল জমে যায়। তবে বৃষ্টি কিছুটা কমায় জমে থাকা জলও কমতে শুরু করেছে।
তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিপ্রবল বৃষ্টি হতে পারে।
যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে এই পূর্বাভাস সামনে আসার পরেই নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে ভয়ঙ্কর রূপের সাক্ষী থেকেছে উত্তরের মানুষ। নতুন করে বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কায় জেলার মানুষজন।












Click it and Unblock the Notifications