বর্ষার দার্জিলিং দেখায় কোপ, বন্ধ হল দুই জায়গায় যাওয়ার রাস্তা, কী জানাল GTA

বিপর্যয় থামছে না উত্তর বঙ্গে। আকাশ ভেঙে বৃষ্টি চলছে পাহাড়়ে। আর ফুঁসে উঠছে তিস্তা। একাধিক জায়গায় ধস নেমেছে। এওমনকী টয়ট্রেনের রাস্তাতেও ধস নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়কের প্রায় কানায় কানায় উঠে এসেছে তিস্তা।

ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তা বাজার এলাকায়। তিস্তা বাজারে যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটতদের এই মুহূর্তে পাহাড়ে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। দার্জিলিংয়ের পরিস্থিতিও খুব একটা ভাল নয়।

Toy Train

একাধিক জায়গায় ধস নামতে শুরু করে দিয়েছে। পাহাড় প্রেমীরা অনেকেই বর্ষাতেও পাহাড়ে বেড়াতে আসতে চান। তাঁরা বৃষ্টির সময় পাহাড়ের রূপ উপভোগ করেন। বৃষ্টিতে মেলের মাধুর্য উপভোগ করতে চান। গ্লেনারিজের গরম কফিতে চুমুক দিতে দিতে উপভোগ করতে চান পাহাড়ের রানির সৌন্দর্য।

কিন্তু এবার যেভাবে বর্ষণ শুরু হয়েছে দার্জিলিংয়ে তাতে বিপদ আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। বৃষ্টি আর ধসের জেরে লেবং কোর্ট রোডে ধস নেমেছে। সেকারণে জিটিএ এবং পর্যটন দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত রক গার্ডেন এবং গঙ্গা মায়া পার্ক আপাতত বন্ধ থাকবে পর্যটকদের জন্য।

দার্জিলিংয়ে যারা বেড়াতে যান তাঁদের কাছে এই দুটি জায়গা সবচেয়ে বেশি আকর্ষণের। এই দুটি জায়গাতে পর্যটকরা যাবেন না সেটা হতে পারে না। কিন্তু বর্ষায় একের পর এক জায়গায় ধস নামায় অনেক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সেই সব জায়গায় বিপদ রয়েছে।

শুধু দার্জিলিংই নয় কার্শিয়াংয়ের একাধিক জায়গাতে ধস নেমেছে। সুকনা থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ধসের কারণে টয়ট্রেন পরিষেবাও দার্জিলিংয়ে বন্ধ রাখা হয়েছে। আপাতত এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অবিশ্বাস্য ভাবে পাহাড়ি রাস্তাতেও জল জমতে শুরু করেছে। কার্শিয়াং শহরের একাধিক রাস্তা জল মগ্ন এমনকী একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+