বিধায়কের নীল বাতি লাগানো গাড়িতে হামলা! মুখ্যমন্ত্রীর সভার আগেই চাঞ্চল্য জলপাইগুড়িতে

Attack On TMC MLA's Car: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই গিয়েছেন উত্তরবঙ্গে। কাল জলপাইগুড়ির ফুলবাড়ি মাঠে তাঁর সভা রয়েছে। তারই মধ্যে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের নীল বাতি লাগানো গাড়িতে হামলার অভিযোগ। ইটের আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়ক। বিজেপি ও কংগ্রেসকে একযোগে নিশানা করেছেন বিধায়ক।

বিধায়কের নীল বাতি লাগানো গাড়িতে হামলা!

বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদেও রয়েছেন। আজ সকাল থেকেই বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করেন তিনি। মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে সভাও করেন। ফুলবাড়ির যে মাঠে সভা হবে, সেখানে ১৬ থেকে ১৭ হাজার তৃণমূল কর্মীর জমায়েতের বন্দোবস্ত করা হচ্ছে।

বিভিন্ন এলাকা থেকে দেড়-দু হাজার দলীয় কর্মী নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সন্ধ্যা ৭টা ২০ নাগাদ সন্ন্যাসীকাটা থেকে মাঝিয়ালি যাওয়ার পথে বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙেছে। বিধায়ক সামান্য আহত হয়েছেন।

খগেশ্বর রায় বলেন, আজ রাহুল গান্ধী এই জেলায় এসেছিলেন। কংগ্রেস ও বিজেপি যৌথভাবে চাইছে মুখ্যমন্ত্রীর সভার আগে ভয়ের পরিবেশ তৈরি করতে। জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং আমি যেভাবে জেলার নানা প্রান্ত চষে ফেলে সংগঠন মজবুত করেছি, তাতে বিজেপি, কংগ্রেস বুঝতে পারছে তৃণমূলকে রোখা যাবে না।

সে কারণেই বিজেপি, কংগ্রেস, সিপিআইএম হাত মিলিয়ে বিধায়কের উপর হামলা চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বিধায়ক যদিও বলছেন, এই ধরনের ঘটনায় তিনি একেবারেই ভয় পাননি। কালকের সমাবেশে বিপুল সংখ্যক দলীয় কর্মী দলনেত্রীর বার্তা শুনতে হাজির থাকবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

কাল মুখ্যমন্ত্রীর সভার পর পুলিশে এফআইএর দায়ের করবেন বলেও জানিয়েছেন বিধায়ক। তবে রাজ্যের বিরোধী দলের কে বা কারা এই হামলা চালিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি বিধায়ক ও তাঁ অনুগামীরা। বিজেপি নেতৃত্বের অবশ্য পাল্টা দাবি, লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে তৃণমূলে নব্য ও আদিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ফলে তারই শিকার হতে হচ্ছে বিধায়ককে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+