বিজেপির বড় ভরসা উত্তর, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সেখানেই পাখির চোখ সুনীল বনসলের

বিজেপির বড় ভরসা উত্তর, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সেখানেই পাখির চোখ সুনীল বনসলের

পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের স্ট্র্যাটেজি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে। তাই বিরোধী দল বিজেপ কি হাত গুটিয়ে বসে থাকতে পারে! বসে থাকছেও না। বিজেপিও ময়দানে নেমে পড়ছে। বিজেপির প্রধান পর্যবেক্ষক হয়ে আসার পর সুনীল বনসলের প্রথম ভোট হবে পঞ্চায়েত। তিনি তাঁর পঞ্চায়েত জার্নি শুরু করতে চলেছেন উত্তরবঙ্গ থেকে।

পঞ্চায়েতেও বিজেপি উত্তরে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী

পঞ্চায়েতেও বিজেপি উত্তরে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী

ফের বাংলা সফরে আসছেন বিজেপির প্রধান পর্যবেক্ষক সুনীল বনসল। তিনি এবার উত্তরবঙ্গ থেকে তাঁর সফর শুরু করতে চলেছেন। তাঁর এই কৌশলই বলে দিচ্ছে উত্তরকে বেশি গুরুত্ব দিতে চলেছে বিজেপি। এখানে উল্লেখ্য, ২০১৯-এ যে বাংলায় উত্থান হয়েছিল বিজেপির, তার জন্য উত্তরবঙ্গের সাফল্য একটা প্রধান কারণ। ২০২১-এও উত্তরে বিজেপি অপেক্ষাকৃত ভালো ফল করেছিল। তাই পঞ্চায়েতেও বিজেপি উত্তরে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী।

পঞ্চায়েত ভোটের প্রচার পরিকল্পনায় বনসল, কী কৌশল উত্তরে

পঞ্চায়েত ভোটের প্রচার পরিকল্পনায় বনসল, কী কৌশল উত্তরে

বিজেপির প্রধান পর্যবেক্ষক উত্তরবঙ্গ সফরে ৬টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আট জেলার মধ্যে ৬টি জেলাকে ডাকা হয়েছে। কোচবিহার আর আলিপুরদুয়ারকে আপাতত বাইরে রাখা হয়েছে। উত্তরের যে সমস্ত কেন্দ্রগুলিতে দুর্বল বিজেপি, সেই কেন্দ্রগুলিতে জোর দিয়েই সুনীল বনসল পঞ্চায়েত ভোটের টোটকা দেবেন। আপাতত বিজেপি কী কৌশল নেয়, পঞ্চায়েত ভোটের প্রচার পরিকল্পনা করে, তা নির্ভর করছে সুনীল বনসলের নির্দেশের উপর

২০১৯-এর সাফল্যকে পাথেয় করে বিজেপির টার্গেট উত্তরে

২০১৯-এর সাফল্যকে পাথেয় করে বিজেপির টার্গেট উত্তরে

২০১৯-এ বিজেপি উত্তরবঙ্গ থেকে জয়যাত্রা শুরু করেছিল। উত্তরবঙ্গে ধুয়েমুছে সাফ করে দিয়েছিল তৃণমূলকে। আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিই দখল করেছিল বিজেপি। আর বাকি আসনটি গিয়েছিল কংগ্রেসের দখলে। তৃণমূল পেয়েছিল বিগ জিরো। উত্তরবঙ্গের এই সাফল্যকে পাথেয় করে বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল ২০১৯-এর লোকসভায়।

পঞ্চায়েত ভোটে বিজেপি হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে

পঞ্চায়েত ভোটে বিজেপি হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রবল শক্তিধর হয়ে ফিরেছিল ঠিকই, কিন্ত বিজেপিকে সাফল্যের নিরিখে টপকে যেতে পারেনি। উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন জিতেছিল। তবে তৃণমূল খুব পিছিয়ে ছিল না। অনেক কেন্দ্রই পুনর্দখল করতে সম্ভবপর হয়েছিল তৃণমূল। তবে পঞ্চায়েত ভোটে বিজেপি পাখির চোখ করেছে, ফের পদ্মের জমি পুনরুদ্ধার করতে।

দুই জেলাকে আপাতত বৈঠকের বাইরে রেখেন বনসল

দুই জেলাকে আপাতত বৈঠকের বাইরে রেখেন বনসল

২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জিতেছিল ৩০টিতে। আর তৃণমূল জয় পায় ২৪টি আসনে। তার মধ্যে আলিপুরদুয়ারে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি। পাঁচটি আসনেই জেতে বিজেপি। কোচবিহারে মাত্র ২টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপি পায় সাতটি আসনে জয়। এই দুই জেলাকে আপাতত বৈঠকের বাইরে রাখা হয়েছে।

৬, ৭ ও ৮ নভেম্বর সুনীল বনসল বৈঠক করবেন

৬, ৭ ও ৮ নভেম্বর সুনীল বনসল বৈঠক করবেন

বাকি ৬টি জেলাকে বৈঠকে ডেকেছেন সুনীল বনসল। তার মধ্যে দার্জিলিংয়ে সমস্ত আসনে জয়ী হয়েছিল বিজেপি। পাঁচটির একটিও জিততে পারেনি তৃণমূল। কলিম্পংয়ে একমাত্র আসনটি জিতেছিল তৃণমূল। আর জলপাইগুড়িতে সাতটির মধ্যে তিনটি তৃণমূলের, চারটি বিজেপির। উত্তর দিনাজপুরে তৃণমূল পায় সাতটি আসন, বিজেপি দুটি। আর দক্ষিণ দিনাজপুরের উভয়ে পায় তিনটি করে আসন। মালদহে তৃণমূল আটটি, বিজেপি চারটি। এই সমীকরণ নিয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ দেবেন। বোট কৌশল ঠিক করে দেবেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। আবারও ভালো ফল করতে অপেক্ষাকৃত দুর্বল এলাকাগুলি বেছে নিয়ে সউর শুরু করছে বনসল। ৬, ৭ ও ৮ নভেম্বর সুনীল বনসল বৈঠক করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+