জয়ী ঘোষিত সুকান্ত মজুমদার, বুধবার সকাল থেকে বালুরঘাটে গেরুয়া আবির খেলা

টান টান রুদ্ধশ্বাস লড়াই চলেছে গতকাল মঙ্গলবার। সুকান্ত মজুমদার কখনও ভোটের নিরিখে এগিয়ে গিয়েছিলেন। আবার কখনও জানা যায়, তিনি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের থেকে পিছিয়ে আছেন। জয়ের ব্যাপারে একসময় বালুরঘাট কেন্দ্রে অনেকটাই তৃণমূল আশাবাদী হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেই সেটি বাস্তব না। গভীর রাতে জানা যায় সুকান্ত মজুমদারই জিতেছেন।

বুধবার সকাল থেকে বালুরঘাট এলাকায় বিজেপি কর্মীরা আনন্দে মেতে উঠেছেন। গভীর রাতে ফল প্রকাশের খবর আসে। তখন আর আনন্দ উৎসব করা যায় না। মধ্য রাত থেকেই বিজেপি কর্মী সমর্থকদের কাছে সুকান্ত মজুমদারের জয়ের খবর পৌঁছে গিয়েছিল। সেই জয়ের আনন্দ ভাগ করে নিতে রাস্তায় নামলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Sukanta Majumder

পর পর দু'বার বালুরঘাট লোকসভা আসন থেকে পদ্মপ্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জিতলেন। গতকাল গভীর রাত অবধি পুনর্গণনার চলে। ১০ রাউন্ড ভোট গণনা চলে। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সরকারি ভাবে প্রায় ১০ হাজার ভোটে জয়ী বলে ঘোষণা করা হয়।

বিজেপি জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী এদিন জানান, সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রে ফের জয়ী হয়েছেন। সেজন্য কর্মীদের এই উল্লাস, আনন্দ। স্বরূপবাবু জানান, গণনা প্রথম দিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জিতছিলেন। ১০ রাউন্ড গণনা পর জিততে থাকেন সুকান্তবাবু। তারপরে আজ সকাল থেকে শুরু হয় কর্মীদের উল্লাস।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এই কেন্দ্রের ফল গণনা নিয়ে টানাপোড়েন চলেছিল। সুকান্ত মজুমদার এক সময় অধৈর্য হয়ে ক্ষোভপ্রকাশ করেন। অবশেষে রাত দেড়টায় ১০ টি বুথের ইভিএম পুনর্গণনার পর সুকান্ত মজুমদারকে জয়ী ঘোষণা করা হয়। তাঁর হাতে শংসাপত্র তুলে দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। এই কেন্দ্রে বিজেপি - তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে হারিয়ে জয় পেয়েছেন সুকান্ত মজুমদার। বিপ্লব মিত্রের ইভিএম হ্যাক হওয়া মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন সুকান্ত। কঠিন জয়ের পরে খুশি সুকান্ত। রাজ্যে বিজেপির এই ভরাডুবি কেন? সেই বিষয়ে পর্যালোচনা হবে। জানিয়েছেন সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+