চক্রধরপুরের ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম মালদহের রাজু, পরিবারে প্রবল দুশ্চিন্তা
মালদহের চাঁচলের দেবীগঞ্জে হইচই, উৎকণ্ঠা। রাজু শেখের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা। ছেলের কোনও খোঁজখবর পাওয়া গেল কী না, সেই সব জানার চেষ্টা চলছে৷ টেলিভিশনে সকালেই খবর এসেছে ফের ট্রেন দুর্ঘটনার।
মঙ্গলবার ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনা হয়। মুম্বইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ট্রেনটির ১৮ টি বগি লাইনচ্যুত হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। ৫০ জন আহত।

মালদহ জেলার দেবীগঞ্জের বাসিন্দা রাজু শেখ ওই ট্রেনের যাত্রী ছিলেন। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের জন্য তিনি ওই ট্রেনে করে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনার কথা পরিবারের লোকের কাছে পৌঁছায়৷ উৎকণ্ঠায় পড়ে যান পরিবারের সদস্যরা৷ মোবাইল ফোনে সংযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে সংযোগ পাওয়া যায়নি।
পরে বাড়ির ছেলের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। ট্রেন দুর্ঘটনায় যারা জখম হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মালদহের রাজু শেখ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই রাজু চিকিৎসাধীন। চাঁচলের ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজুর।
স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজু শেখ। প্রবল উৎকণ্ঠায় রয়েছে পরিবার।পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন। মুম্বই যাওয়ার কথা ছিল তার। হাওড়া স্টেশন থেকে ওই ট্রেনে সওয়ার করেন তিনি।
পরিবারে রয়েছে তিন কন্যা, স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তিনি। ছেলে কেমন আছে, কতটা গভীর তার চোট? সেই সব বিষয়ে পরিষ্কার হতে পারেননি বাবা - মা। স্ত্রীও যথেষ্ঠ চিন্তিত স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে। আগামী তার চিকিৎসা কীভাবে হবে? এই নিয়ে উৎকণ্ঠায় পরিবার। চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকেরা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications