'নিজে গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাব', বলছেন রাজু! ফের কাছাকাছি মোর্চা-বিজেপি?
'নিজে গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাব', বলছেন রাজু! তাহলে ফের একবার কাছাকাছি মোর্চা-বিজেপি?
জিটিএ নির্বাচন নিয়ে কার্যত চড়ছে উত্তেজনার পারদ। শান্ত পাহাড় নতুন করে উত্তপ্ত হবে না তো? এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। এই অবস্থায় জিটিএ নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়ে গিয়েছে। আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। এমনকি বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইনি ভাবে এই নির্বাচন তাঁরা রুখবেনই। আর এর মধ্যেই ফের একবার পাহাড়ে বদলাতে পারে রাজনৈতিক সমীকরণ?

হুঁশিয়ারি রাজু বিস্তার
গত কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিটিএ নির্বাচন নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন। আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন। আর এই অবস্থায় জিটিএ নির্বাচনের বিরোধীতা করে লাগাতার অনশন চালাচ্ছেন বিমল গুরুং। আর এই অবস্থায় পাহাড়ে নেমেই জিটিএ নির্বাচন হুঁশিয়ারি বিজেপি সাংসদ রাজু বিস্তার। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, যেভাবেই হোক জিটিএ নির্বাচন রুখবই। এই নির্বাচনকে অবৈধ বলেও ব্যাখ্যা বিজেপি নেতার।

বিমল গুরুংয়ের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ
গত বছর পুজোর আগে হঠাত করেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন বিমল গুরুং। বিজেপির ছত্রছায়াতে দীর্ঘদিন লুকিয়ে থাকার পর তৃণমূলে যোগ দিয়েই প্রকাশ্যে আসেন। কিন্তু জিটিএ নির্বাচন নিয়ে ফের একবার রাজ্য সরকারের সংঘাতে বিমল গুরুং। লাগাতার আন্দোলন চালাচ্ছেন তিনি। এই অবস্থায় বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ বিজেপি সাংসদের। বলেন, বিমল গুরুংয়ের আন্দোলনের পাশে আছি। আমি নিজে গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাব। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাহলে কি ফের একবার কাছাকাছি আসছে মোর্চা এবং বিজেপি?

আরও কি বলছেন বিজেপি সাংসদ?
জিটিএ নির্বাচন নিয়ে এদিন রাজু বলেন, পাহাড় নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের বিষয়ে কেন্দ্রকে তথ্য দিয়েছি। জিটিএ নির্বাচন ত্রিপাক্ষিক মধ্যস্থতায় হয়েছিল। ফলে কেন্দ্রকে এড়িয়ে এবং মোর্চা'র বক্তব্য না শুনে কীভাবে ভোট তা নিয়ে প্রশ্ন সাংসদের। শুধু তাই নয়, বিজেপি সাংসদের মতে, পাহাড়ে স্থায়ী সমাধান প্রয়োজন। একাধিক পঞ্চায়েত নির্বাচন হয়নি। কার্শিয়াঙ্গ-কালিম্পং পুরসভাতেও ভোট করানো হয়নি। এই অবস্থায় রাজ্য সরকার গায়ের জোর দেখাতে চাইছে বলে দাবি বিজেপি নেতার।

তবে মোর্চা কি ফের বিজেপির কাছাকাছি আসবে?
মোর্চাকে সঙ্গে নিয়েই লোকসভা লড়াই করে বিজেপি। কিন্তু একাধিক পরিবর্তন ঘটে পাহাড়। পাহাড় ছেড়ে গা ঢাক দেয় বিমল। এরপর বিধানসভা নির্বাচনের আগে হঠাত আত্মপ্রকাশ। তবে নতুন করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ফের মোর্চা-বিজেপি কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও পাহাড়ে মাটি হারিয়েছে গুরুং। যদিও মোর্চা সুপ্রিমো বলছেন, কেন্দ্রের উপর কোনও ভরসা নেই। রাজ্য সরকারও তাঁদের কথা শুনছে না। তাহলে কি একলা চলার নীতিই নিচ্ছেন মোর্চা প্রধান। আর সেদিকেই তাকিয়ে সবপক্ষ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications