প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, চক্ষু চড়কগাছ পুলিশের! দায় এড়াল ঘাসফুল শিবির
প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, চক্ষু চড়কগাছ পুলিশের! দায় এড়াল ঘাসফুল শিবির
গ্রেফতার করা হয়েছিল আগেই। এবার ধৃত শিলিগুড়ির তৃণমূল (trinamool congress) নেতা বিশ্বজিৎ সরকারকে জিজ্ঞাসাবাদ করে বাড়িতে তল্লাশি। আর তারপর যা উদ্ধার হল, তাতে পুলিশ আধিকারিকরাও তাজ্জব বনে গিয়েছেন। দলকে সামনে রেখেই যাবতীয় বেআইনি কাজ করে গিয়েছেন ওই নেতা, বলছেন তদন্তকারী আধিকারিকরা।

উত্তরবঙ্গ থেকে জাল মদ বিহারে পাচার হচ্ছিল। কিন্তু প্রথমে তা ধরতে পারেননি বিহারের তদন্তকারী পুলিশ অফিসাররা। এরপর জাল গোটাতে থাকলে শিলিগুড়ির প্রভাবশালী তৃণমূল নেতা বিশ্বজিৎ সরকারের নাম পান বিহারের আধিকারিকরা। তারপর ১৯ জুলাই তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় বিহার পুলিশ।
গ্রেফতারের পর থেকেই চলতে থাকে জিজ্ঞাসাবাদ। নিজের ব্যবসা সংক্রান্ত প্রায় অনেক কথাই জিজ্ঞাসাবাদে বলেন ওই নেতা। এরপরে পুলিশ তল্লাশি চালায় বাড়িতে। সেখানে ঘরের নিচে পাওয়া যায় চোরাকুঠুরি। সেখানে থেকেই প্রায় ৪০ লক্ষ টাকা মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও বেশ কিছু স্পিরিটের জার পাওয়া যায়। পাওয়া যায় কাঁচের বোতল। এছাড়াও বিভিন্ন নামী কোম্পানির লেভেল দেওয়া বোতলও উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকারা। তারা জানিয়েছেন, সেখানেই জাল মদ তৈরি হত আর তা ছড়িয়ে পড়ত ভিন রাজ্যে।
এদিকে জাল মদ তৈরিতে দলের অঞ্চল সভাপতি গ্রেফতার হওয়ার পরেই দায় ছেড়েছে তৃণমূল। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বজিৎ সরকারের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তৃণমূলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তারা বলেছে, এই মুহূর্তে দায় এড়াচ্ছে তৃণমূল। বিহার পুলিশ এসে গ্রেফতার করল, কিন্তু স্থানীয় প্রশাসন তার কাজ সম্পর্কে জানত তা হতে পারে না বলেও মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে।












Click it and Unblock the Notifications