North Bengal: হঠাৎ করে রড নিয়ে তেড়ে আসতে দেখলাম! আরজি করের মধ্যেই কতব্যরত নার্সের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা

North Bengal: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জুনিয়ার চিকিৎসককে নৃশংস ভাবে খুন (Kolkata Doctor Death)। তাও আবার কিনা একেবারে কর্তব্যরত অবস্থায়। আর এই ঘটনায় একেবারে উত্তাল গোটা রাজ্য। এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও ঝড় উঠছে প্রতিবাদের।

একটাই দাবি, বিচার এবং নিরাপত্তা। যা নিয়ে প্রবল চাপে শাসকদল। আর এর মাঝেই ফের কর্তব্যরত নার্সকে লোহার রড হাতে নিয়ে চড়াও হ‌ওয়ার অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে (North Bengal) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে (phansidewa rural hospital)।

আর এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, অভিযুক্তের অন্তঃসত্ত্বা স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। অভিযুক্ত পরেশ কাছুয়া স্থানীয় এলাকারই বাসিন্দা। এদিন চিকিৎসকের সঙ্গে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন। হঠাত করেই কোনও ইস্যুতে তর্কাতত্তকি বেঁধে যায় বলে অভিযোগ। এরপরেই অতর্কিতে হাতে লোহার রড নিয়ে নার্সের ওপর চড়াও হন ওই অভিযুক্ত, এমনটাই জানা গিয়েছে!

কর্তব্যরত ওই নার্স জানিয়েছেন, একেবারে হঠাত করেই এই ঘটনা ঘটে। হঠাত দেখলাম রোগীর আত্মীয়কে রড নিয়ে তেড়ে আসতে। যদিও হাসপাতালে সেই সময় নিযুক্ত নিরাপত্তা কর্মীরা মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যান। হামলার হাত থেকে কোনও ক্রমে বেঁচে যান ওই নার্স।

যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় ফাঁসিদেওয়া থানায়। ঘটনার পরে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, এবং অভিযুক্তকে আটক করে। পরে অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে।

ফাঁসিদেওয়ার বিএম‌ও‌এইচ সাহানুর ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। আর সেই কারণেই এই ঘটনা। জানা যাচ্ছে, ঘটনার পরেই ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের নিরাপয়ত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। দিনের বেলায় তো বটেই, রাতের বেলাতেও হাসপাতালের নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আরজি করের ঘটনার পরেই সমস্ত সরকারি হাসপাতাল এবং গ্রামীণ হাসপাতালের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সিসিটিভি সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+