Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siliguri: শিলিগুড়িতে এবার জঙ্গলের রাজা, বেঙ্গল সাফারি পার্কে সিংহ আসছে জানুয়ারি মাসে

সব দিক ঠিকঠাক থাকলে আর হাতে বেশি সময় নেই। নতুন বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শিলিগুড়িতে দেখা যাবে আফ্রিকার রাজাকে। উন্মুক্ত চিড়িয়াখানা বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে জঙ্গলের রাজা সিংহের।

জানা গিয়েছে, কেন্দ্রীয় জু অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সিংহ আনার ক্ষেত্রে বেঙ্গল সাফারি শিলমোহর পাওয়া গিয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে এই সিংহ আনা হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও নতুন অতিথিদের আনার কথা ছিল বেশ কিছুদিন আগেই।

Bengal Safari Park

তবে এক রাজ্য থেকে সিংহ অন্য রাজ্যে আনতে কিছুটা সময় লাগে। তাছাড়া কেন্দ্রীয় জু অথরিটির অনুমতি না মেলা পর্যন্ত এভাবে সিংহ আনা যায় না। তাই কেন্দ্রীয় জু অথরিটির সম্পূর্ণ অনুমতির অপেক্ষা করা হচ্ছিল। সেই ছাড়পত্র মিলতেই সিংহ আনার তোরজোড় শুরু হয়ে গেল।

কিন্তু কটি সিংহ আনা হচ্ছে? জানা গিয়েছে, আপাতত দুটি সিংহ আনার পরিকল্পনা রয়েছে। সম্ভবত একটি সিংহ ও আর একটি সিংহি। ত্রিপুরা থেকে আনার পর কিছুদিন তাদের নজরদারিতে রাখা হবে। তারা সুস্থ থাকলে এরপর ছাড়া হবে সাফারির জন্য। তারপরও তাদের উপর নজরদারি চলবে।

জানুয়ারি মাসের শেষে সিংহ আনা হবে। এরপর বেশ কিছু সময় তাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাখা হবে। সর্বসাধারণের এই নতুন অতিথিদের দেখার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। এমনটাই অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, সাফারিতেও কাজ পুরো দমে চলছে। ইতিমধ্যেই নতুন অতিথিদের জন্য এনক্লোজার তৈরির কাজ প্রায় শেষের পথে৷ সিংহ আসার পর চিকিৎসকরাও কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখবেন। ফেব্রুয়ারি মাস থেকেই সিংহ দুটিকে সাফারিতে দেখতে পাওয়া যাবে।

অন্যদিকে আরও জানা গিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক ও ব্ল্যাক বিয়ার শাবকদেরও সাফারির জন্য খুব শীঘ্রই ছাড়া হতে পারে। তাই এই শীতের মরশুমে পর্যটক থেকে শুরু করে সাফারি পার্কে আগত দর্শনার্থীদের আরও বেশী করে আকর্ষণ বাড়বে উন্মুক্ত এই চিড়িয়াখানার প্রতি। পশুরাজকে দেখার জন্য মানুষজনের ভিড় আরও বাড়বে। এমনই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+