Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Alipurduar: হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ, ডুয়ার্স উৎসবে বাদ বাংলাদেশের ইলিশ-জামদানির স্টল

Dooars Utsav: বাংলাদেশজুড়ে হিন্দু নিপীড়নের (Attack on Hindus) প্রতিবাদের ঝড় উঠেছে এপাড় বাংলাতেও। হাসপাতালে বাংলাদেশি রোগীদের বয়কট থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের রুম না দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর এবার ডুয়ার্স উৎসবেও বাংলাদেশি (Bangladeshi Stall) কোনও স্টল থাকবে না।

শনিবার আলিপুরদুয়ার (Alipurduar) মহকুমা শাসকের দফতরে ডুয়ার্স উৎসব কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর জানুয়ারির প্রথম সপ্তাহেই হতে চলেছে ডুয়ার্স উৎসব। ১৯ তম ডুয়ার্স উৎসবের আয়োজন হতে চলেছে আলিপুরদুয়ারে। সেখানে প্রতিবছর থাকে বাংলাদেশি বিভিন্ন স্টল। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবছর কোনও বাংলাদেশি স্টল রাখা হট্ছে না।

Alipurduar

পদ্মার ইলিশ থেকে বাংলাদেশের জামদানি-সহ নানা রকমের শাড়ি থাকে স্টলগুলিতে। কিন্তু এবছর বাংলাদেশের কোনও ব্যবসায়ীকে ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রীর প্রেরণায় এবার আগের চেয়েও অনেক বেশি জাঁকজমক ভাবে ডুয়ার্স উৎসব আমরা করব। মুখ্যমন্ত্রীকে আমি পুরো বিষয়টি জানিয়েছি, উনি ভালো করে উৎসব করতে বলেছেন।"

ডুয়ার্স উৎসবে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হবে বলে আশাবাদী তিনি। এবছর ডুয়ার্স উৎসবে বিশেষ আকর্ষণ অসমের বিহু নৃত্য। এছাড়াও মেঘালয়ের থেকে শিল্পীদের এনেও অনুষ্ঠান হবে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ওই অনুষ্ঠান। এর আগে কলকাতা বইমেলা ও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশকে বয়কট করা হয়।

শনিবারের প্রশাসনিক বৈঠকে ওঠে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ। তারপরেই উক্ত সিদ্ধান্তে একমত হন সকলে। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে হয়ে আসছে ডুয়ার্স উৎসব। ডুয়ার্সের পর্যটনের অপার সম্ভাবনা,ডুয়ার্সে বসবাসকারী বিভিন্ন জনজাতির সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উৎসবের নামকরণ করা হয় বিশ্ব ডুয়ার্স উৎসব। দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা এই মেলায় আসে তাদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে।

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অকথ্য অত্যাচার চলছেই। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর আরও উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদে এককাট্টা হয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। হিন্দুদের উপর অত্যাচারে তীব্র নিন্দার ঝড় ভারতজুড়ে। তারই অঙ্গ হিসেবে এবার ডুয়ার্স উৎসবে বাংলাদেশকে বয়কট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+