চিনা যুবক গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য! সামরিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনার পিছনে কী রহস্য?

চিনা যুবক গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য! সামরিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনার পিছনে কী রহস্য?

দুদিন আগেই সন্দেহজনক কার্যকলাপের জন্য মালদার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে পাকড়াও হন চিনা নাগরিক হান জুনওয়ে। তারপর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, হান জুনওয়ের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান একটি দল তৈরি করে দীর্ঘদিন থেকেই ভারতে সাইবার হানার পরিকল্পনা চালাচ্ছিল হান।

হাজারের বেশি ভারতীয় ডেটাবেস চিনে পাচার

হাজারের বেশি ভারতীয় ডেটাবেস চিনে পাচার

এদিকে আইবি সূত্রে খবর, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হান জুনওয়ে। কিন্তু কেন সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি নিয়ে পড়াশোনা করলেন সেই বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। এদিকে আমেরিকান উচ্চারণভঙ্গিতে ইংরাজি কথাও বলতে পারেন তিনি। পুলিশের দাবি, হাজারের বেশি ভারতীয় ডেটাবেস চিনে পাচার করেছে হান।

 খোঁজ চলছে আরও এক চিনা নাগরিকের

খোঁজ চলছে আরও এক চিনা নাগরিকের

প্রায় দু-হাজারের কাছাকাছি ভারতীয় সিমও ইতিমধ্যেই তার দল সংগ্রহ করেছে বলেও খবর। এদিকে পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে ওই চিনা নাগরিকের সঙ্গে কিছুদিন থেকেছিলেন হান জুনওয়ে। সেই ব্যাক্তি এখনও বাংলাদেশেই আত্মগোপন করে রয়েছেন নাকি দেশ ছেড়েছে সেই বিষয়ে জোরদার তদন্ত চালাচ্ছে মালদা জেলা পুলিশ। চিনের ওই নাগরিককে গ্রেফতারের পর পরই বিষযটি রাজ্য সরকারের তরফে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকে জানানো হয়েছে বলে খবর।

 কেন করলেন ইংরাজি নিয়ে পড়াশোনা ?

কেন করলেন ইংরাজি নিয়ে পড়াশোনা ?

তবে সব কিছুর পরেও সামরিক বিশ্ববিদ্যালয়ে কেন ইংরেজি নিয়ে পড়াশোনা করলেন বছর পয়ত্রিশের হান, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। অনেকের ধারণা আন্তর্জাতিক স্তরে সাইবার হানার সুবিধার্ধেই মার্কিন ইংরাজি নিয়ে পড়াশোনা করেছেন ওই চিনা যুবক। আর এখানেই এমনকী চিনের গুপ্তচর সংস্থার সঙ্গে হানের যোগসূত্রের তত্ত্ব এখনই খারিজ করতে পারছেন না কেউ। আর তাতেই দানা বাঁধছে নতুন উদ্বেগ।

 ল্যাপটপেই লুকিয়ে আসল পরিকল্পনা?

ল্যাপটপেই লুকিয়ে আসল পরিকল্পনা?

এদিকে গ্রেফতারির পর হানের কাছ থেকে একাধিক ইলেক্ট্রোনিক গুডস মিলেছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি ল্যাপটপ রয়েছে। তবে হানের কাছ থেকে ল্যাপটপের পাসওয়ার্ড জানতে চাওয়া হলে তিনি তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করছেন বলে অভিযোগ। সাইবার বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ল্যাপটপটির পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা চালাচ্ছে বলে খবর। সেখান থেকে আগামীতে নতুন কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+