মানুষের স্বপ্নপূরণ করাই মোদীর সংকল্প, কোচবিহারের সভায় আপ্লুত প্রধানমন্ত্রী

কোচবিহারের সভামঞ্চ থেকে মোদী সরকার গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৃহষ্পতিবার নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। সভায় মানুষের ভিড় দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী। তিনি নিজেকে 'জনতার সেবক' বলে পরিচয় দিলেন।

তৃতীয়বারের জন্য বিজেপি সরকার তৈরির আবেদন জানানো হচ্ছে। এবারও প্রধানমন্ত্রী হিসেবে মুখ নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, 'মোদী সরকার' প্রচার হচ্ছে দেশজুড়ে। নরেন্দ্র মোদী নিজেও 'মোদী সরকার' তৈরির জন্য এবার বাংলা থেকে আওয়াজ তুললেন।

Narendra Modi

গত ১০ বছরে ভারতবর্ষের উন্নতি হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নতির জন্য নরেন্দ্র মোদী কাজ করছেন। তবে ১০ বছরে যে কাজ হয়েছে, তা ছিল ট্রেলার। এখনও আসল কাজ বাকি। সেই কাজ আগামী দিনে হবে। সে কারণেই মানুষের সমর্থন প্রয়োজন। কোচবিহার জনসভা থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতে ভারতবর্ষকে তৃতীয় স্থানে আনতে হবে। এই লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন। সেই কারণে এবার একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার তৈরি করতে হবে। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সেই আবেদন, আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগেও নরেন্দ্র মোদীকে মানুষ আশীর্বাদ করেছে। মোদী গরিবদের পাশে দাঁড়িয়েছে। যারা অত্যাচারী, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দুর্নীতি রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত। মানুষের জন্যই কাজ করতে সময় মুখিয়ে আছেন মোদী। সেই কারণে আরও একবার মানুষের আশীর্বাদ তিনি চাইছেন। এমনই বক্তব্য এদিন শোনা গেল কোচবিহারের সভা থেকে।

নরেন্দ্র মোদী আসলে দেশের ১৪০ কোটি মানুষের প্রতিনিধি। সে কারণে তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। দেশের মানুষের উন্নতির জন্য তিনি কাজ করেন। মানুষের স্বপ্নপূরণ করাই মোদীর সংকল্প৷ নরেন্দ্র মোদী জনতার সেবক। গরিবের অধিকার ফিরিয়ে দিয়েছে মোদী। ১০ বছরে ৩২ লক্ষ দারিদ্র মুক্ত হয়েছে দেশে। এই কাজ আগামী দিনে আরও বেশি মাত্রায় হবে। এমনই বক্তব্য নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+