২০০-র বেশি আসন চাই, নইলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে, মমতার ভোটবার্তায় কিসের ইঙ্গিত

২০০-র বেশি আসন চাই, নইলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে, মমতার ভোটবার্তায় কিসের ইঙ্গিত

২০০-র বেশি আসন চাই। নাহলে গদ্দারদের কিনে নিয়ে সরকরা গড়বে বিজেপি। উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবার্তায় ঘোড়া কেনাবেচার ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। তাহলে কী একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না মোদী সরকার এমনই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মমতা হারছেন বলে দাবি করেছেন অমিত শাহ। সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসনে প্রার্থী হতে চাইছেন।

২০০-র বেশি আসন চাই

২০০-র বেশি আসন চাই

উত্তরবঙ্গের সভা থেকে ২০০-র বেশি আসনে জেতার টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২০০-র বেশি আসনে চাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি। আগেও গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। ২০০-র বেশি আসন না পেেল আবার গদ্দারদের কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বঙ্গের রাজনীতিতে ফের ঘোড়া কেনাবেচার ইঙ্গিত মিলেছে। তাহলে কি একুশের ভোটে ২০০ পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নন্দীগ্রামে আমিই জিতব

নন্দীগ্রামে আমিই জিতব

গতকাল নন্দীগ্রাম থেকেই মমতা বলেছিলেম তিনিই জিতছেন। শুক্রবার ফের উত্তরবঙ্গের সভা থেকে মমতা বলেন নন্দীগ্রামে আমিই জিতব। ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি। নন্দীগ্রামে ভালোভাবেই জিতব আমি। বাকি প্রার্থীদেরও জেতাতে হবে। নইলে সরকার গড়ব কি করে কোচবিহারের সভা থেকে ভোটারদের ভোটবার্তা দিয়েছেন মমতা। বাংলায় ফের তৃণমূল কংগ্রেস ক্ষমকায় আসছে বলে দাবি করেছেন তিনি।

অমিত শাহের দাবি

অমিত শাহের দাবি

এদিকে আবার কোচবিহারে একের পর এক সভা করে অমিত শাহ দাবি করেছেন নন্দীগ্রামে মমতা হারছেন। সেটা বুঝতে পেরেই অন্য আসন থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন তিনি। তবে উত্তরবঙ্গ তাঁকে কোনওদিনই জেতাবে না আন্দাজ করেই উত্তরবঙ্গ থেকে প্রার্থী হতে চাইছেন না। অন্য নিরাপদ কেন্দ্র খুঁজছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে ২০২৪-র জন্য নিরাপদ কেন্দ্র খুঁজে নিন মোদী।

দুই দফায় ৫০ আসন বিজেপি

দুই দফায় ৫০ আসন বিজেপি

অমিত শাহ দাবি করেছেন দুই দফায় যে ৬০ আসনে ভোট হয়েছে তারমধ্যে ৫০ আসন পাবেই বিজেপি। ২ মে দিদিকে হারিয়ে বাংলায় আচ্ছে দিন আসবে। বাংলায় আসল পরিবর্তন আসছেই। দিদির বিদায় এবার নিশ্চিত। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামের ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন,গোটা বাংলা যা করতে চায় একা নন্দীগ্রাম তা করে দেখিয়েছে। নন্দীগ্রামে হারছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+