Malda TMC shot dead: মালদায় খুনে ‘তৃণমূল বনাম তৃণমূল’, মেনে নিলেন বিধায়ক; উল্টো সুর জেলা সভাপতির গলায়

Malda TMC shot dead: মালদায় কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত তৃণমূলই (TMC vs TMC)। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে থেঁতলে গুলি (Shootout) করা হয়। গুলিতে মৃত্যু হয়েছে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। অঞ্চল সভাপতি-সহ জখম হন আরও এক তৃণমূল কর্মী।

স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখের সঙ্গে বিবাদের জেরেই গুলি বলে অভিযোগ। উঠে আসছে কাটমানির বখরা থেকে শুরু করে পদ নিয়ে টানাপোড়েনের অভিযোগও। শুটআউটের ঘটনার নেপথ্যে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা মেনে নিলেন সুজাপুরের বিধায়ক (Sujapur TMC MLA) আব্দুল গনি।

tmc

তাঁর দাবি, ওখানে একটা গোষ্ঠী চলছে। এর পাশাপাশি ওখানে পঞ্চায়েত সমিতির নেতা মারা গিয়েছেন। বকুল অঞ্চলের নেতা। খুব প্রভাবশালী সে। জাকিরের সাথে ওনার সমস্যা ছিল। পঞ্চায়েত সমিতির একটি আসন দখলের জন্য জাকিরের লোকজন এলাকায় কয়েক দিন ধরে গন্ডগোল করছে বলে দাবি বিধায়কের।

জাকিরের নেতৃত্বে কিছু লোক কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিল। তবে তা তিনি জানতেন না বলে দাবি বিধায়কের। গোটা বিষয়টা জেলা নেতৃত্বকে জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, সুজাপুরে তৃণমূলের ব্লক সভাপতি সাদিউল শেখ কোনও কথা শোনেন না। কোনও যোগাযোগ রাখেন না তিনি। জাকির শেখকে ব্লক সভাপতিই দলে নিয়েছেন।

মালদা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন বিধায়ক। অনেক আগেই পুলিশ সুপারের বদলি দাবি করেছেন বলে জানান বিধায়ক। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তাঁর আরও অভিযোগ, "ক্রাইম মালদায় ছিল না। সেই ক্রাইম বেড়ে যাচ্ছে। কেন এসপিকে বদলানো হচ্ছে না? এসপির ভূমিকা আমার পছন্দ নয়। আমার এসপির অপরাধী দমনের ভূমিকা খুব কম। পুলিশ অনেক কিছু জানে। পুলিশ কি অ্যকশন নেয়? অনেক সময় এফআইআর নিতে চায় না।"

কালিয়াচক যে এলাকায়, সেখানেরই বিধায়ক সুজাপুরের আব্দুল গনি। তিনি আবার অবসরপ্রাপ্ত বিচারক। ২০২১ সালে সব থেকে বেশি ভোটে জিতেছিলেন। এদিকে সেই বিধায়ক যখন গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিচ্ছেন, তখন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, জাকির শেখ তৃণমূলের লোকই নন। গোটা ঘটনার দায় বিরোধীদের ঘাড়ে চাপালেন তিনি।

আব্দুর রহিম বক্সির দাবি, "নির্বাচনে বিরোধীরা বুঝতে পেরেছে মালদহের মানুষ প্রত্যাখান করবে। তাই বিরোধীরা তাদের দুষ্কৃতী লেলিয়ে দিচ্ছে। জাকির শেখ তৃণমূলের লোকই নয়। ও কংগ্রেস করে। জাকির কোনওদিনই তৃণমূলে যুক্ত হয়নি। ভুল তথ্য পরিবেশিত হচ্ছে।"

জাকির শেখ একজন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বলে দাবি তাঁর। বিরোধীরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির। গোটা ঘটনার ১২ ঘণ্টা হতে চললেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত জাকির শেখ-সহ কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ১ জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+