এবার শিক্ষক বদলিতে অনিয়ম, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এবার শিক্ষক বদলিতে অনিয়ম, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাঁচ বছর হওয়ার আগেই শিক্ষিকাকে তিনবার বদলি। বড় দুর্নীতির গন্ধ পেতেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দুর্নীতি কাণ্ডে তিনিই একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপরেই একে একে বেড়িয়ে আসে ঝুলি থেকে বেড়াল। এবার সেইরকম কোনও বড় দুর্নীিত প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সিবিআই তদন্তের নির্দেশ

সিবিআই তদন্তের নির্দেশ

ফের সিবিআই তদন্ত। এবার শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যে পর পর তিনবার কীভাবে বদলি করা হল শিক্ষিকাকে। পর্ষদের িনয়ম অনুযায়ী ৫ বছর না হলে কোনও শিক্ষককে বদলি করা যায় না। তারপরেও যখন এই ঘটনা ঘটেছে তখন এই
বদলির নেপথ্যে বিশাল প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তারপরেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন।

কী অভিযোগ

কী অভিযোগ

মামলাকারী শান্তা মণ্ডল অভিযোগ করেছেন, ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে সহ শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯-এ প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দিয়ে পাস করেন তিিন। বীরপাড়া গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার পদে কাজে যোগ দেন। এক বছর হতে না হতেই শিলিগুড়ি অমিয় পাল ইন্সটিটিউটে বদলি করা হয় তাঁকে। শিক্ষা দফতরই তাঁকে বদলির িনর্দেশিকা পাঠিয়েছিল। কিন্তু তিনি শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে থাকতে চেয়ে আবেদন জানান। তিন সপ্তাহ আগে শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে যোগ দেন তিনি।

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি

একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে তোলপাড় গোটা রাজ্য। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে বিপুল দুর্নীতি ঘটেছে িনয়োগ প্রক্রিয়ায় তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। উদ্ধার হয়েছে বিপুল সোনার গয়না। একাধিক বাড়ির হদিশ মিেলছে রাজ্য। এই বিপুল সম্পত্তি কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

জনমানসে বিপুল ক্ষোভ

জনমানসে বিপুল ক্ষোভ

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং একের পর এক বিপুল টাকা উদ্ধারের ঘটনায় জনমানসে বিপুল ক্ষোভের সঞ্চার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারার ঘটনা ঘটেছে। একই ভাবে এসএসসি চাকরি প্রার্থীরা লাগাতার বিক্ষোভ চািলয়ে যাচ্ছেন। সেই সঙ্গে প্রাইমারি টেট পরীক্ষার্থীরা বিক্ষোভ জারি রেখেছে। এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+