এক চুলও নয়... 'যুদ্ধ' না করেই বড় জয় বিএসএফের! দখল করা ভারতের জমি ফেরাল বাংলাদেশ

India-Bangladesh: বাংলাদেশের কবজা থেকে উদ্ধার হল ভারতীয় জমি। শেষ পর্যন্ত মিলল স্বস্তি। ভারতীয় কৃষকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করল বিএসএফ। ভারতীয় জমি বাংলাদেশিদের হাতে পড়ল কীভাবে? তা জেনে অবাক হতে হবে।

জানা গিয়েছে, ২০১৫ সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তাঁর ছেলে আনন্দ সরকারের সাড়ে তিন বিঘা জমি দখল করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা (India-Bangladesh)।

bsf

তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে চাষ আবাদ করছিলেন। দিনের পর দিন নিরঞ্জন নিজের জমি পাওয়ার জন্যে আবেদন জানায় ওপারের লোকজনের কাছে।

কিন্তু বারবার খালি হাতেই ফিরতে হয়। যদিও বিষয়টি নিয়ে নিরঞ্জন সরকার চলতি বছরে শুরুতেই বিএসএফের ৩৯ নম্বর ব্যাটেলিয়ানের কাছে অভিযোগ জানান। তিনি দাবি করেন, বাংলাদেশিরা অবৈধভাবে তাঁদের জমি দখল করেছে। যা একেবারেই ভারতের অংশ। আর তা শোনার পরেই ময়দানে নেমে পড়েন বিএসএফ আধিকারিকরা।

বিশেষ করে বিএসএফের ৯৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন ও তদন্ত শুরু করেন। দীর্ঘদিন ধরে এই বিষয়ে মিটিং এবং তদন্ত হয়।

এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, "বিএসএফ নিজেদের জমি ও নিজেদের মাটি আগলে রেখেছে।"

তবে, এই কাজে ভারত বাংলাদেশের মধ্যে চলা সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবি-র যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়।

বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকরা আলু চাষ করেছেন। ফসল উঠে যাওয়ার পর জমির মালিকরা তা ফেরত পেয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে যেখানে ওপারের মৌলবাদী কিংবা বিএনপি নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছেন। সেখানে কার্যত 'বিনা-যুদ্ধে'ই দখল করা জমি উদ্ধার করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ-এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+