India-Bangladesh: এজন্যেই তাহলে বাংলার সীমান্তে বাংলাদেশের দিকে কাচের বোতল লাগাচ্ছে বিএসএফ! আতঙ্কে BGB
India-Bangladesh: কয়েকদিন আগে মেখলিগঞ্জ ব্লকের নাকারের বাড়ি সংলগ্ন উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় গ্রামবাসীরা। সেই কাঁটাতারে সারিবদ্ধভাবে কাঁচের বোতল ঝুলিয়ে দিলেন বিএসএফ আধিকারিকরা। এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা গেলেও কাঁটাতারের সুরক্ষার জন্যই এই বোতল ঝোলানো হয়েছে বলে বিএসএফ এবং স্থানীয় ভারতীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে৷
স্থানীয় বাসিন্দা সুধাংশু রায় জানান, "জোড়াবদ্ধ ভাবে কাঁটাতারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ কাঁটাতার স্পর্শ করলে বোতল দুটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে"।

সূত্র মারফৎ জানা গিয়েছে, সীমান্তের (India-Bangladesh) জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়েছে গ্রামবাসীরা। জিরো পয়েন্ট থেকে প্রায় ১৫০ গজ দূরে ডিউটি করে বিএসএফ জওয়ানরা। পরিকাঠামোর অভাবে অনান্য সীমান্তে ১০০ মিটার পর পর লাইট লাগানো থাকলেও সেখানে লাইট লাগানো সম্ভব হয়নি।
তাই ঘন কুয়াশা কিংবা রাতের অন্ধকারের সুযোগে বাংলাদেশী দুষ্কৃতিরা যদি কাঁটাতারের উপরে ফেলতে কিংবা কাঁটার চেষ্টা করে তাহলে কাঁচের বোতলের শব্দ পৌঁছে যাবে ভারতীয় নিরাপত্তা রক্ষীদের কানে।
বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের এক আধিকারিক জানিয়েছেন, "শুধু ওই সীমান্তেই নয়। অন্যান্য সীমান্তের বিভিন্ন কাঁটাতারের বেড়ায় এভাবে বোতল ঝোলানো হয়ে থাকে"। যা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের ধারণা বিএসএফ ওই কাচের বোতলে অ্যাসিবা বা বিভিন্ন কীটনাশক রাখতে পারে। এই বোতল বাস্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
যদিও এই বোতল লাগানো নিয়েও এদিন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি বাধা দেয়। যদিও তা উপেক্ষা করেই এদিন এই কাজ করে বিএসএফ। যা নিয়ে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। যদিও বিএসএফ এবং বিজিবি উভয়ই এদিন সংযত থেকেছে।












Click it and Unblock the Notifications