বাংলায় ঘুরে দাঁড়াতে সিপিএমের পাখির চোখ পঞ্চায়েত, বুথ সংগঠনে জোর সেলিমের

২০২১-এর নির্বাচনে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল সিপিএমের। মাত্র ১০ বছরের মধ্যে সিপিএম যে বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তা মানতে পারেননি বামপন্থীরা। কিন্তু সিপিএম ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর ২০২১-এর বিধানসভা নির্বাচনেও শূন্য হ

২০২১-এর নির্বাচনে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল সিপিএমের। মাত্র ১০ বছরের মধ্যে সিপিএম যে বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তা মানতে পারেননি বামপন্থীরা। কিন্তু সিপিএম ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর ২০২১-এর বিধানসভা নির্বাচনেও শূন্য হয়ে যায়।

এবার শূন্য থেকে শুরু করে কামব্যাকের লক্ষ্যে অবিচল সিপিএম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সিপিএম জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করতে চাইছে। পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিটি জেলায় তাঁরা বুথ সংগঠনকে জোট দেওয়ার চেষ্টা করছে। আসন্ন গ্রামের ভোটে তারা দেখে নিতে চাইছে তাদের শক্তি।

বাংলায় ঘুরে দাঁড়াতে সিপিএমের পাখির চোখ পঞ্চায়েত

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখন দার্জিলিং জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করে তুলতেই জেলায় জেলায় বৈঠকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। সিপিআইমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দার্জিলিং থেকেই শুরু করলেন সফর।

এবার গোটা বাংলার সঙ্গে পাহাড়েও নির্বাচন হবে। তাই শুধু শিলিগুড়ি নয়, দার্জিলিংয়ের পাহাড়কেও এক সূত্রে বাঁধতে পরিকল্পনা নিলেন তিনি। রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে জেলা কমিটির সদস্য ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মহম্মদ সেলিম।

জেলা কমিটির বৈঠকে আলোচনা সাপেক্ষে নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, রাজ্যজুড়ে আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠছে। রাজ্যের শাসকদল তৃণমূল ছেয়ে গিয়ছে দুর্নীতিতে।

এই দুর্নীতির সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করে সিপিএম জানান দিয়েছে, বিজেপি নয়, বামপন্থীরাই একমাত্র বিকল্প হতে পারে। এই মুহূর্তে রাজ্যে একাধিক ইস্যু রয়েছে, তা তুলে ধরে আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। বামপন্থীদের আরও এককাট্টা হতে হবে। গড়ে তুলতে হবে জনভিত্তি। মানুষকে বোঝাতে হবে, বামপন্থীরাই প্রকৃত বিকল্প।

বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে। এবার নীচুতলার কর্মীরা জেগেছে। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বামেরা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। ২০২১-এর নির্বাচনে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর সিপিএম যেভাবে বাড়ছে, বিজেপির সেভাবে উত্তরণ হয়নি।

এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগকে হাতিয়ার করে লড়তে চলেছেন বামপন্থীরা। সিপিএমের রাজ্য সম্পাদক এদিন তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। এদিনের বৈঠকে মহম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। ছিলেন জেলার নেতৃত্বরাও। এদিন দার্জিলিং নিয়ে বৈঠক হয়, এরপর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার নিয়ে বৈঠক হবে। পরের সপ্তাহে কোচবিহার জেলা কমিটির সঙ্গে বৈঠক করবেন সিপিএমের রাজ্য সম্পাদক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+