BJP Leader Unnatural Death: মালদহে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! আটক তৃণমূল প্রার্থী পুত্রবধূ

BJP Leader Unnatural Death: মালদহের বামনগোলায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু। ঝুলন্ত অবস্থায় বুরান মুর্মু নামে ওই নেতার দেহ উদ্ধার করা হয়েছে। গায়ে রয়েছে আঘাতের চিহ্নও। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। আঙুল উঠেছে পুত্রবধূর দিকে। এদিন পুলিশ তাঁকে আটক করেছে। তৃণমূলের তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং বুরান মুর্মুর পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, (BJP Leader Unnatural Death) গত কয়েকদিন ধরে বুরান মুর্মুকে হুমকি দেওয়া হচ্ছিল। এছাড়াও এবারের পঞ্চায়েত নির্বাচনের বুরান মুর্মুর পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি হেরে যান। তারপর থেকে এই হুমকি আরও বাড়ে। ছেলে বিপ্লব এবং পুত্রবধূ এই খুনের ঘটনার পিছনে বলেও অভিযোগ উঠেছে।

tmc

স্থানীয় এক মহিলা জানিয়েছেন, এই খুনের পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা (BJP Leader Unnatural Death)। ওর ছেলে বিপ্লব এবং তাঁর পুত্রবধূই খুন করেছে। কেননা সকালেও সে জল নিতে বেরিয়েছিল। মাঝে বাঁচাও বাঁচাও চিৎকার শোনা যায়। তারপরএই অবস্থা। পুত্র-পুত্রবধূ -সহ দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এই ঘটনার পিছনের তৃণমূল-যোগের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর থেকেই বুরান মুর্মুকে হুমকি দেওয়া হচ্ছিল। তৃণমূলের মদতে ছেলে বাবাকে খুন করেছে বলেও অভিযোগ করেছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ।

অন্যদিকে স্থানীয় তৃণমূলর নেতৃত্বের দাবি, ঘটনাটি পারিবারিক (BJP Leader Unnatural Death)। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই। এদিন এলাকায় উত্তেজনা একটাই বাড়ে যে বামনগোলা থানার পুলিশ সেখানে যাওয়ার পাশাপাশি গ্রামে যায় কেন্দ্রীয় বাহিনীও। পুলিশে পরে বুরান মুর্মুর পুত্রবধূকে আটক করে নিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+