অমৃত স্টেশনের তালিকায় নাম? ৮৪০ টি গাছ কাটা হবে বালুরঘাটে রেলের জমিতে?

দু'দিকে সার দিয়ে দাঁড়িয়ে আছে অগণিত গাছ। মাঝখানে চওড়া পিচের রাস্তা। প্রবল গরমেও সেই রাস্তায় গেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। সকালে পাখি ডাকে। সারাদিন হাওয়া খেলা করে সেই জায়গায়। কিন্তু কত দিন থাকবে এমন ছবি? প্রশ্ন উঠেছে। কারণ, গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।

একটি দুটি নয়, ৮৪০ টি গাছ কাটা হবে। এই কথা জানানো হয়েছে রেলের তরফে। টেন্ডারও দেওয়া হয়েছে বালুরঘাটে। এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। কীভাবে কেন্দ্রীয় সংস্থা এভাবে বৃক্ষ নিধনযজ্ঞে নামছে? সেই প্রশ্ন উঠছে। এই নিয়েই শোরগোল পরিবেশ কর্মী সহ রেল উন্নয়নের বিভিন্ন সংগঠনের।

Tree

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছগুলি সম্পূর্ণ নিধন করার প্রতিবাদ দেখানো হচ্ছে। অমৃত ভারত স্টেশনের হিসেবে নথিভুক্ত করা হয়েছে বালুরঘাট রেল স্টেশনকে। রেল স্টেশনের উন্নতি হবে। প্রথম সারির রেল স্টেশন হিসেবে চিহ্নিত করা হবে। সেজন্য কাজ শুরু হবে

রেলের জমিতে ওই বিপুল পরিমাণ আকাশমণি গাছ লাগানো হয়েছিল এক সময়ে। সেই গাছগুলি এবার কাটা হবে। খবরের কাগজে এই বিষয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। টেন্ডার ডাকা হয়েছে এই গাছ কাটার বিষয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৮৪০ টি আকাশমণি গাছ নিলাম করা হবে। আগ্রহীদের টেন্ডার জমা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে এত গাছ একসঙ্গে নিধন করার প্রক্রিয়া শুরু হতেই রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিবেশ কর্মী এবং রেল উন্নয়ন কমিটি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন অনেকে।

এই ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতিও জড়িয়ে পড়ছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ উন্নয়নের জন্য এই গাছ কাটা হচ্ছে। রেলের তরফ থেকে আরও অনেক বেশি গাছ লাগানো হবে। এই কথা বলা হয়েছে। অমৃত ভারত স্টেশনের তালিকায় বালুরঘাট রয়েছে। বালুঘাট রেল স্টেশনের উন্নয়ন হবে। কিছুতেই এই বিষয়টি তৃণমূল চাইছে না। উন্নয়ন আটকে রাখার জন্য তৃণমূল এই পন্থা বার করেছে। এমনই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+