Accident: ট্রাকের ধাক্কায় মৃত বাইক আরোহী! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত জলপাইগুড়ি
দুর্ঘটনা ঘিরে একেবারে রণক্ষেত্র জলপাইগুড়ি। এর ফলে ওই রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। তীব্র যানজট তৈরি হয়। একের পর এক গাড়ি আটকে পড়ে বলে জানা যাচ্ছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
Accident at north bengal: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! আর সেই দুর্ঘটনায় এক বাইক আরোহির মৃত্যু। আর তা ঘিরেই একেবারে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির অম্বিকানগর। আগুন ধরিয়ে দেওয়া হয় ঘাতক ট্রাকটিতে। আর এরপরেই পুলিশের সঙ্গে একেবারে খন্ডযুদ্ধ বেঁধে যায় উত্তেজিত জনতার।
আর তা ঘিরে চলে ব্যাপক ইটবৃষ্টি। জনরোধে পড়ে মাথা ফাটে এএসআই খগেন বর্মণ ও এসআই প্রদীপ দেওয়ালির৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা গোটা এলাকা জুড়ে। আহত পুলিশ কর্মীএদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাক বাইকে থাকা তিন আরোহীকে সজোরে ধাক্কা মারে
জানা যাচ্ছে, আজ শনিবার ঘটনাটি ঘটেছে এনজেপি থানার অন্তর্গত অম্বিকানগর সংলগ্ন মাইকেল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজন আরোহী নিয়ে একটি বাইক রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তা চলার সময়েই একটি ফুলপাঞ্জাব ট্রাক বাইকে থাকা তিন আরোহীকে সজোরে ধাক্কা মারে বলে দাবি এলাকার মানু। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনায় দুজন মারাত্মক জখম হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যাক্তির নাম শিবা বলে জানা যাচ্ছে। আহত দুই যুবকের নাম মানতাজুল ও মানিক বলে খবর। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়
আর এই ঘটনার পরেই একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। আর এরপরেই ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু হয় ভাঙচুর। খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষিপ্ত জনতা পুলিশের ওপর চড়াও হয়। তাদের ছোড়া ঢিলে আহত হন দুই পুলিশ অফিসার।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলেও এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বসানো হয়েছে পুলিশ পিকেটিংও। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে।

একাধিক দাবি স্থানীয় মানুষজনের
ঘটনার পর এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি তোলেন স্থানীয়রা। শুধু তাই নয়, স্থানীয় মানুষের দাবি, এলাকার রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বারবার এই বিষয়ে প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। শুধু তাই নয়, গোটা দিন ধরেই দ্রুত গতিতে গাড়ি চলছে। যার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এরপরেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। তবে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা রয়েছে এলাকাতে।












Click it and Unblock the Notifications