নিহত রাজবংশী যুবকের মায়ের চোখের জল মুছিয়ে দিলেন অভিষেক, কেন্দ্রকে ৪৮ ঘণ্টা সময়

পকেট থেকে রুমাল বের করে অভিষেক বিএসএফের হাতে নিহত যুবকের মায়ের চোখের জল মুছিয়ে দিলেন। বাবা-দাদাকে দিলেন সাহস।

নিরীহ রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা থেকে বিএসএফের বিরুদ্ধে গর্জে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘণ্টার সময় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। প্রেমকুমার বর্মনের মা-বাবা-দাদাকে মঞ্চে তুলে সুবিচার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

মঞ্চে অভিষেকের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন সন্তানহারা মা। চোখে জল নিহত রাজবংশী যুবক প্রেমকুমারের বাবা-দাদারও। মা কাঁদছেন হাউ হাউ করে। অভিষেক তিনজনকেই সান্ত্বনা দিলেন। নিজের পকেট থেকে রুমাল বের করে চোখের জল মুছিয়ে দিলেন প্রেমের মা সুখীমণি বর্মনের। সাহস দিলেন বাবা শিবেন বর্মনকে। তাঁদের বড় ছেলেকে বললেন তোমাকে শক্ত হতে হবে, তোমাকেই দায়িত্ব নিতে হবে বাবা-মায়ের।

নিহত রাজবংশী যুবকের মায়ের চোখের জল মুছিয়ে দিলেন অভিষেক

অভিষেক কোচবিহারের মাথাভাঙায় জনসভা করতে এসে সামনে আনেন বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের ঘটনা। প্রেমকুমারের শোকবিহ্লল মা-বাবা-দাদাকে মঞ্চে তুলে তিনি ব্যক্ত করেন প্রেমকুমারের বিএসএফের হাতে ঝাঁঝরা হয়ে মৃত্যুবরণের করুণ কাহিনি।

অভিষেক এদিন বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, গ্রামে ঢুকে এক নিরীহ ২৩ বছরের যুবককে হত্যা করেছে বিএসএফ। দিনহাটায় রাজবংশী যুবককে পেলেট গান থেকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর অপরাধ ছিল সকাল সাতটার সময় একা মাঠে ঘুরছিল। তাঁকে পাচারকারী সন্দেহে গুলি করা হয়েছে। অথচ তার কাছে না পাওয়া গিয়েছে কোনও অস্ত্র, না পাওয়া গিয়েছে গরু, না সোনাদানা।

প্রেমকুমারের মা-বাবা ও দাদাকে পাশে নিয়ে অভিষেক বলেন, এই ঘটনার বিচার চাই। এর শেষ দেখতে চাই। এই অসহায় মা-বাবার চোখের জল মোছাতেই আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। জনগণের উদ্দেশে বলেন, আপনারা আমরা পাশে থাকবেন তো। তাহলেই এই লড়াইয়ে সুবিচার আদায় করেই ছাড়ব।

নিহত রাজবংশী যুবকের মায়ের চোখের জল মুছিয়ে দিলেন অভিষেক

বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন, ৪৮ ঘণ্টা মধ্যে জবাব চাই। স্ট্যান্ড ক্লিয়ার করুক বিজেপি। কেন গুলি করা হল জবাব দিক। কী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি প্রেম কুমারের ময়নাতদন্তের রিপোর্ট সঙ্গে করে এনেছি। একজন গ্রামের সরল সাদাসিধে যুবককে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। জঙ্গিদের ওই পেলেন গান দিয়ে গুলি করা হয়।

অভিষেক বলেন, এমনভাবে গুলি করা হয়েছে যে, শরীরে এতটুকু রক্ত ছিল না। ১৮০টা গুলির টুকরো পাওয়া গিয়েছে প্রেমকুমারের শরীর থেকে। তাই এর বিচার চাইবেন না আপনারা। চলুন আপনাদের সঙ্গে আছি। তখন মঞ্চে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন প্রেমকুমারের মা। তাঁর চোখের জল মুছিয়ে দিলেন অভিষেক। পকেট থেকে রুমাল বের করে চোখেল জল মুছাতে মুছাতে তিনি অভয় দিলেন সবাইকে। দিলেন পাশে থাকার বার্তা, শেযপর্যন্ত লড়াই করার সাহস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+