'১ কোটি সই নিয়ে দিল্লি যাব', নয়া কর্মসূচির ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই দিল্লিতে গিয়ে বসার কথা বলেছিলেন তিনি। কার্যত সেই একই হুঙ্কার শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার আলিপুরদুয়ারে একটি সভায় যোগ দেন তিনি। আর সেই সভা থেকেই দিল্লিতে শক্তিশালী আন্দোলনে গড়ে তোলার ডাক দেন অভিষেক।
এমনকি মন্ত্রকের কাজ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি তাঁর। যদিও এহেন বক্তব্যকে পালটা আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ন্যায্য ডিএ'র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ দিতে পারছে না সরকার। আবার বড় কথা বলে তোপ বিজেপি সাংসদের।

শুধু তাই নয়, সমস্ত হিসাব দিয়ে দিলেই কেন্দ্র টাকা মিটিয়ে দেবে বলেও দাবি তাঁর। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, অনেক ভদ্রতা হয়েছে। কিন্তু আর নয়। এবার আন্দোলন আরও তীব্র হবে। আর এরপরেই আলিপুরদুয়ারের মঞ্চ থেকে কার্যত নয়া কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রত্যেক ব্লকে ব্লকে ১০০ দিনের টাকা পায়নি এমন মানুষের কাছ থেকে চিঠি- স্বাক্ষর গ্রহনের কথা বলেন তিনি।
আগামী পয়লা বৈশাখের পর অর্থাৎ ১৬ এপ্রিল থেকেই এই স্বাক্ষর ও চিঠি সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কাজ বাংলাজুড়ে শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, "১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে টাকা ছিনিয়ে আনব।" এমনকি আর তা নিয়ে গিয়ে দিল্লি স্তব্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন ডায়মন্ডহারবারের এই সাংসদ। শুধু তাই নয়, ১ কোটি চিঠি মোদীর উদ্দেশ্যে পাঠানোর কথাও এদিন বলেন তিনি।
উল্লেখ্য এর আগে বঞ্চিতদের দিল্লি নিয়ে মন্ত্রকের সামনে ধর্নায় বসানোর কথা বলেছিলেন তিনি। আজ শনিবারও কার্যত সেই কথা শোনা যায় সাংসদের মুখে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
আলিপুরদুয়ারের সভায় বক্তব্য রাখারম শুরু থেকেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০ লাখ পরিবার এই মুহূর্তে কাজ করে বসে রয়েছে। কিন্তু জোরজবস্তি করে সেই টাকা আটকে রাখা হয়েছে। যদিও কোথাও দুর্নীতি হয়েছে বলে মনে হিয় সেখানে সিবিআই তদন্তের দাবিও জানান অভিষেক।
তাঁর কথায়, তৃণমূল চোরদের আগলে রাখে না। দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকান। বিরোধিতা করব না। কিন্তু একজনের দোষের কারণে সবাইকে বঞ্চিত না করার হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।












Click it and Unblock the Notifications