খুন করে প্রেমিকাকে মাটির নীচে...! নৃশংস ঘটনা বাংলার বুকে, অভিযুক্ত ফারুকের কড়া শাস্তির দাবি
West Bengal News: প্রেমিকাকে নৃশংস ভাবে খুন করে মাটি চাপা দিয়ে দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল নদিয়ার ভীমপুর এলাকা। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ জেরায় ফারুক প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছে।
এমনকি শ্বাসরোধ করে মেরে নারায়ণপুর গ্রামে মাটিচাপা দিয়ে রাখার কথাও সে পুলিশকে জানিয়েছে বলে খবর। এই ঘটনার পিছনে একা ফারুন নাকি এর পিছনে আর কেউ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, গত ২১ তারিখ থেকে নাবালিকা ওই কিশোরী নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজ চালানো হলেও তাকে পাওয়া যায়নি (West Bengal News) ।

এরপর শনিবার রাতে স্থানীয় ভীমপুর থানার নারায়নপুরের বাসিন্দা নূর হোসেন একটি অভিযোগ করেন। যেখানে তাঁর নাতনীকে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন। শুধু তাই নয়, ফারুক বলে এক যুবকের কথা পুলিশকে জানান। কোনও ভাবে ঘটনার সঙ্গে যোগ আছে কিনা সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন নূর।
গত কয়েকদিন ধরে ওই কিশোরীর খোঁজে প্রথমে আত্মীয়-স্বজন বাড়িসহ এলাকার বিভিন্ন প্রান্তে খোঁজ চালান নূর হোসেন। সেই সময় ফারুক বলে ওই ব্যক্তির কথা জানতে পারে পরিবার। এমনকি ঘটনার কয়েকদিন আগে তার সঙ্গে নাবালিকাকে ঘুরতে দেখেছেন বলেও পরিবারকে জানায় এলাকার মানুষজন। এমন অভিযোগ পাওয়ার পর ভীমপুর থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ফারুক মন্ডলক শনিবার রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় কার্যত ভেঙে পড়ে ফারুক মন্ডল। এবং নৃশংস ভাবে নাবালিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার কথা পুলিশকে জানায় সে। নারায়নপুর গ্রামের একটি এলাকায় সে এই ঘটনা ঘটায় বলেও পুলিশকে জানায়। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আজ রবিবার ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট এসে মৃতদেহ মাটি থেকে তোলার ব্যবস্থা করে ময়নাতদন্ত পাঠাবে পুলিশ। কিন্তু কি কারনে এই খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কোনও ত্রিতুয় ব্যক্তি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও সম্পর্কে র যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিচার চেয়ে পথে নেমে বিক্ষোভ দেজখাচ্ছেন সাধারণ মানুষ। চাইছেন বিচারও। জানা যাচ্ছে, পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications