শোকজের জবাব বড়ঞা থানার ওসির! সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন বচ্চনের জনপ্রিয় সিনেমার অংশ

মুর্শিদাবাদের পুলিশ সুপার কাটমানি নিয়ে মন্তব্য করার জেরে বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করেছেন। ওসি ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছেন। এব্যা পারে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিষয়টি বিভাগীয়। যদিও এ

মুর্শিদাবাদের পুলিশ সুপার বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করেছেন। ওসি ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছেন। এব্যা পারে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিষয়টি বিভাগীয়। যদিও এরই মধ্যে ওসির ফেসবুকে বৃহস্পতিবার রাতে 'মুকদ্দর কা সিকন্দর' সিনেমার একটি জনপ্রিয় গানের 'জিন্দেগি তো বেওয়াফা হ্যায়, এক দিন ঠুকরায়েগি' অংশ 'আপলোড' করেছন। এব্যাপারে ওসি অবশ্য কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।

মন্তব্য নিয়ে দ্বিমত তৃণমূলে

মন্তব্য নিয়ে দ্বিমত তৃণমূলে

কাটমানি নিয়ে বড়ঞা থানার ওসি সন্দীপ সেনের মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) । তবে এই মন্তব্য নিয়ে দ্বিমত রয়েছে তৃণমূলের অন্দরমহলে। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন সাহা জেলার বাইরে থাকায় এব্যাপারে কিছু মন্তব্য করতে চাননি। অন্যদিকে তৃণমূলের অপর বিধায়ক অপূর্ব সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন, ওসি যদি সত্যিই এসব কথা বলে থাকেন, তাহলে প্রমাণ দেওয়া উচিত। তবে তিনি অন্য কোথায় কী করছেন, সেব্যাপারে নজর রাখার সময় তাঁর নেই বলেও জানিয়েছেন তিনি। আর কলকাতায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, সরকারের বরাদ্দ করা ১০০ শতাংশ অর্থের ব্যবহারে কোনও আপস নয়। তবে তা নিয়ে কে কোথায় আলোচনা করলেন, এবং আদৌ তার আওতায় পড়ে কিনা সে ব্যাপারে দলের কিছু বলার নেই বলেও জানিয়েছেন তিনি। (ছবি সৌজন্য: ফেসবুক)

শোকজ নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার

শোকজ নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার

বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সামনে চলে আসায় ওসিকে শোকজ করা হয়েছে। কটাক্ষ করে তিনি বলেছেন, দু-একজন পুলিশ অফিসার ছাড়া তৃণমূলের সঙ্গে আর কেউই নেই। যেসব পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে রয়েছেন, তাঁদের কাজ বল শুভেন্দু অধিকারী আর তার পরিবারের খোঁজ খবর রাখেন।

কংগ্রেসের প্রতিক্রিয়া

কংগ্রেসের প্রতিক্রিয়া

বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এর আগেই অভিযোগ করেছিলেন ওই ওসিকে এর আগে তৃণমূলের নেতাদের সঙ্গেই দেখা গিয়েছে। আর এভাবে মন্তব্য করা আর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হিন্দি সিনেমার গান আপলোড করা নিয়ে দলের জেলা মুখপত্র জয়ন্ত দাস বলেছেন শাসকদলের অভ্যন্তের কথা প্রকাশ্যে এনে ওসি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ধর্মযুদ্ধের সঙ্গে কর্মযুদ্ধের মধ্যে পড়ে এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আপলোড জনপ্রিয় সিনেমার অংশ

শুক্রবার সন্দীপ সেন জেলা পুলিশ .সুপারের শোকজের জবাব দেওয়ার পাশাপাশি জিন্দেগি তো বেওয়াফা হ্যায়, একদিন ঠুকরায়েগি গানটি আপলোড করেন। এর অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চন আর গানটি করেছিলেন কিশোর কুমার। এই গান আপলোড করা নিয়ে ওসি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+