বারবার মেয়ে হওয়ার অপরাধ! চার মাসের কন্যা সন্তানকে আছড়ে খুন বাবা-মা'য়ের
Mursidabad Child Death: কন্যা সন্তান হওয়ার অপরাধ! আছাড় মেরে চার মাসের মেয়েকে খুন। অভিযুক্ত খোদ বাবা-মা। মৃত ওই শিশুটির নাম খাদিজা খাতুন (৪)। বর্বর মানসিকতার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা। এই ঘটনায় অভিযুক্ত বাবা-মা'কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
ইতিমধ্যে খুনের কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত। কন্যা সন্তান জন্মানোর অপরাধেই এই ঘটনা (Mursidabad Child Death) বলেও অভিযুক্ত দম্পত্তি পুলিশকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই দম্পত্তির নাম রিন্টু মণ্ডল ও বেলুয়ারা বিবি। আগেও তাঁদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। পুত্র সন্তান কামনা করে আরও একটি সন্তান নেন বেলুয়ারা। কিন্ত্যু এবারও ছেলে নয়, কোলে আসে খাদিজা।
আর তা নিয়ে রিন্টু মণ্ডল ও বেলুয়ারা বিবির মধ্যে অশান্তি লেগেই থাকত। আর সেই অশান্তি রবিবার ভয়ঙ্কর (Mursidabad Child Death) আকার নেয়। আর সেই অশান্তি থেকেই চার মাসের খাদিজাকে দেওয়ালে আছাড় মেরে খুন করে রিন্টু এবং বেলুয়ারা।
মৃত্যু নিশ্চিত করতে বাড়িতে ফেলে রাখা হয় চার মাসের কন্যা সন্তানকে। কার্যত চিকিৎসার অভাবেই মৃত্যু হয় খাদিজার। আর সেই সময় একেবারে রক্তাক্ত অবস্থায় খাদিজাকে দেখে ফেলেন পরিবারের এক সদস্য। আরফ এরপরেই পুরো ঘটনা জানাজানি হয়ে যায়।
ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কয়েকশ মানুষ। বেধড়ক মারধর করা হয় রিন্টু মণ্ডল ও বেলুয়ারা বিবিকে। ঘটনার খবর পেয়ে আসে পুলিশও। কোনও রকমে উন্মক্ত জনতার হাত থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর ঠাকুমা ফিরোজা বিবি বলেন, আমার ছেলে নেশা করে। বিভিন্ন জিনিস নিয়ে বৌ আর ছেলের মধ্যে ঝামেলা প্রত্যেকদিনই লেগে থাকত। এমনকী রবিবারও ঝামেলা হয়েছে। আর সেই ঝামেলা থেকেই চার মাসের মেয়েকে খুন বলে দাবি ফিরোজা বিবির।
তবে ঘটনার (Mursidabad Child Death) সঙ্গে ছেলে না বৌমা কে দায়ী তা জানেন না। দুজনকেই পুলিশ এসে নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়েও এভাবে কন্যা সন্তানকে খুনের (Mursidabad Child Death) ঘটনায় কার্যত শিউড়ে উঠছেন অনেকেই। ঘটনা পুলিশের তরফেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications