বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রস্তাবে মেলেনি সাড়া! নবদ্বীপে খুনের ৫ঘন্টার মধ্যে যুবককে গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য

নবদ্বীপে (Nabadwip) প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিতে মৃত্যু (death) হওয়া মহিলা (woman) রানু বৈরাগ্যের খুনিকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই দাবি পুলিশের। তদন্তকারী আধিকারিকদের আরও দাবি খুনের ঘটনার কথা স্বীকার করে তার কারণও জানি

নবদ্বীপে (Nabadwip) প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিতে মৃত্যু (death) হওয়া মহিলা (woman) রানু বৈরাগ্যের খুনিকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই দাবি পুলিশের। তদন্তকারী আধিকারিকদের আরও দাবি খুনের ঘটনার কথা স্বীকার করে তার কারণও জানিয়েছে ধৃত ব্যক্তি। বলেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে রাজি না হওয়াতেই এই খুন।

সকালের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

সকালের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

এদিন সকালে নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিলেন রানু বৈরাগ্য। সেই সময়ই তাঁকে গুলি করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। তিনি স্থানীয় একটি বাড়িতে রাধুনির কাজ করতেন বলে জানা গিয়েছে। বাসস্ট্যান্ডের পাশে নর্দমার সামনে থেকে তাঁকে রক্তাব্য অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয়।

পরিবারের দাবি

পরিবারের দাবি

মৃতার ছেলে রমেন বৈরাগ্য জানিয়ছেন, তাঁর মা রানু বৈরাগ্য প্রতিদিন সকালে হাঁটতে বেরোতেন। ফেরার সময় ফুল তুলে নিয়ে আসতেন। এদিন সকালে তিনি খবর পান কেউ তাঁৎ মায়ের কানের পাশে গুলি করেছে। কারও সঙ্গে মায়ের শত্রুতার খবর তাঁর জানা নেই বলেও দাবি করেছিলেন তাঁর ছেলে। জানা গিয়েছে, মৃতার এক মেয়ে রয়েছে। রমেন বিবাহিত। তাঁরা সবাই একসঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। তবে অভিযুক্তকে গ্রেফতার পরে পরিবারের তরফে রানু বৈরাগ্যকে উত্তক্ত করার কথা জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি।

পুলিশের জালে এক

পুলিশের জালে এক

এদিন এই খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ নবদ্বীপ পুরসভার ওই একই ওয়ার্ডের নবকুমার মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ দাবি করেছে, গ্রেফতারের পরে ধৃত জেরার জানিয়েছে, রানু বৈরাগ্যকে সে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি রাজি ছিলেন না। সেই কারণে শিক্ষা দিতেই এই খুন।

খুনির পরিচিতি

খুনির পরিচিতি

পুলিশ জানিয়েছে, নবকুমার মণ্ডল পেশায় ব্যবসায়ী। সে বিবাহিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। পরে নবকুমারকে গ্রেফতারের পর অবশ্য সব ধোঁয়াশা কেটে যায়। পুলিশ জানিয়েছে, ধৃত জেরায় খুনের কথা স্বীকার করেছে। এছাড়াও রানু বৈরাগ্য খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
তবে এদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+