Murshidabad: বউ আনতে গিয়ে সোজা হাসপাতালে, ধুন্ধুমার কাণ্ড রঘুনাথগঞ্জে
বউ আনতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পাত্রী কে মেকআপ করানো নিয়ে কনেপক্ষ ও বরপক্ষ বচসা। তার জেের একেবারে রক্তারক্তি কাণ্ড। বউকে আনতে গিয়ে বরপক্ষ কে মারধরের অভিযোগ উঠল কনেপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। গুরুতর আহত হল বর সহ মোট ৫জন। আহত অবস্থায় সকলেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুরে বেধড়ক মারধর করা হয় বরপক্ষকে।

সাগরদিঘী থানার সেখদীঘি এলাকার বাসিন্দা মিনারুল সেখ তাদের বরযাত্রীকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। গত এগারো মাস আগে নিয়ম মেনেই বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু বিবাহ সম্পন্ন হলেও অনুষ্ঠান হয়নি।
ফলে অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে। আর সেই অনুষ্ঠানে পাত্রী কে বরপক্ষ তাদের বাড়ি নিয়ে যাবে বলেই বরযাত্রীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন পাত্রীর বাড়িতে। কিন্তু বিয়ের বাড়ি আনন্দে কাটলেও হঠাৎই যেন তাল কেটে গেল সব কিছু।
কনে সাজানো কে কেন্দ্র করে বচসা তৈরি হয়। ছেলের বাড়ির দাবি ছিল, সাধারণ মেকআপ করাতে হবে। লিপস্টিক ও টিপ পড়ানো যাবে না। কিন্তু কনে পক্ষের দাবি ছিল তারা সাজিয়ে পাঠাবেন তাদের বাড়ির মেয়েকে। আর এই নিয়ে শুরু হয় বচসা কনেপক্ষ ও বরপক্ষ মধ্যে বচসা, কনেপক্ষ উত্তেজিত হয়ে পাত্রকে মারধর করা হয়। এমনকি বাবা ভাই বেশ কয়েকজন কে মারধর করা হয়েছে। বাঁশ ও কাঠ দিয়ে মারধর করা হয়। মোট ৫জন গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।












Click it and Unblock the Notifications