MD Salim on Anubrata Mondal: অনুব্রতকে সোনার বকলেশ পরিয়ে হাতে রাখছেন মমতা! বিস্ফোরক মহঃ সেলিম

MD Salim on Anubrata Mondal: অনুব্রতকে সোনার বকলেশ পরিয়ে হাতে রাখছেন মমতা! বিস্ফোরক মহঃ সেলিম

পুলিশকে বুঝতে হবে তারা দাস হিসেবে কাজ করবেন না সংবিধান মেনে, আইন মেনে কাজ করবেন। এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। পুরনো মামলায় অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ প্রসঙ্গে এদিন তিনি বহরমপুরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে তাঁকে বাঁচাতে চাইছেন।

জবাব পুলিশমন্ত্রীকে দিতে হবে

জবাব পুলিশমন্ত্রীকে দিতে হবে

মহঃ সেলিম এদিন বলেছেন, খুন যখন অনুব্রত মণ্ডল করেছে, রাহাজানি করেছে, তাহলে তখন কেন পুলিশ সক্রিয় ছিল না। আর এখন যেই মুহূর্তে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, সেই সময় কোথা থেকে এই আদেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী সবাই স্বস্তি চাইছে সেই রকম অনুব্রত মণ্ডলও স্বস্তি পেতে চাইছিলেন। কিন্তু তখন অনুব্রত মণ্ডল স্বস্তি পেলেন না তখন পুলিশ এগিয়ে এল স্বস্তি দেওয়ার জন্য। এব্যাপারে জবাব পুলিশমন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন সেলিম।

অনুব্রত-র গলায় বকলেশ

অনুব্রত-র গলায় বকলেশ

সেলিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরের মতো অনুব্রত মণ্ডলকে বের করে আনা হবে। আর এখন কুকুরকে যে রকম বকলেস পরিয়ে রাখা হয়, ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বকলেস পরিয়ে অনুব্রত মণ্ডলকে নিজের হেফাজতে রাখতে চাইছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, সিআইডি হোক বা সিবিআই, পুলিশ পুলিশ খেলা চলছে। আর ইডি হোক বা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ হোক বা দিল্লি পুলিশ, অমিত শাহ যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে এরা অপরাধের জগতের নায়ক-নায়িকা। সিপিআইএম রাজ্য সম্পাদক আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন। তাহলে পুলিশকে কীভাবে কন্ট্রোল করবেন? অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে তার বিরুদ্ধে কাগজপত্র জোগাড় করার বদলে তাকে কrভাবে বাঁচানো যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন। আর পুলিশকে এটা বুঝতে হবে তারা কতদিন দাস হিসেবে কাজ করবেন? সংবিধান মেনে কাজ করবেন না, আইন মেনে কাজ করবেন সেটা তাদেরকেই ভেবে দেখতে হবে।

ঐক্য রাস্তায় হবে, ময়দানে হবে, পথে নামবেন মানুষ

ঐক্য রাস্তায় হবে, ময়দানে হবে, পথে নামবেন মানুষ

দুর্নীতি ও তৃণমূলের বিরুদ্ধে যাঁরা একসঙ্গে এবং বিজেপির কাছে বিক্রি হবেন না, তারা সবাই মিলে রাস্তায় নামা হবে। এব্যাপারে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মহঃ সেলিম। তিনি বলেছেন, ঐক্য রাস্তায় হবে, ময়দানে হবে। সিপিএম রাজ্য সম্পাদক বলেছেন পশ্চিম বর্ধমানে সিপিআইএম লড়াই করে দামোদর নদের বালি মাফিয়াদের বালি তোলা বন্ধ করেছে। কিন্তু বাঁকুড়ায় সেটা হয়নি। বাঁকুডা়র মানুষ পথে নেমে সেটা বন্ধ করবেন বলেই মনে করেন তিনি। তিনি অভিযোগ করেন, পুলিশ যেমন বালির টাকার ভাগ পায়, ঠিক তেমনই বালিঘাট থেকে বালি ওঠে আর টাকা কালীঘাটে গিয়ে জমা হয়।

কাজ গুলিয়ে দেওয়া হচ্ছে

কাজ গুলিয়ে দেওয়া হচ্ছে

মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন, বিচারপতিরা যখন র ভাল কথা বলছেন, তাঁদেরকে আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে নিজের ধামাধরা লোকদের বিচারপতি করার জন্য তালিকা মানা হচ্ছে না। আর আইনী প্রক্রিয়া ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হয়ে যাওয়ার দুর্বল অংশের মানুষ সেখানে যেতেই পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+