Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহুয়া মৈত্রকে জেতানোর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রীর

কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আজ রবিবার প্রথম নির্বাচনী প্রচারে নামলেন মমতা। মহুয়া মৈত্রের সমর্থনে ভোট চাইলেন নেত্রী। মহুয়া মৈত্রকে জেতানোর আবেদন জানালেন সাধারণ মানুষকে।

ধুবুলিয়া মাঠে সভার আয়োজন করা হয়েছিল। রবিবার দুপুরে মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরু করলেন। বিজেপি, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি একটি ভাঁওতাবাজির দল। কথা দিয়ে তারা কোনও কথাই রাখেনি। কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee

বাংলা থেকে বিজেপিকে দূর করতে হবে। ভারত থেকেও বিজেপিকে সরাতে হবে। বিজেপির মাত্র প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সব সময় লড়াই করছে। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে জুমলা বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।

বিজেপি সরকার এর আগেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। বছরে দুই কোটি মানুষের চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু কোনও চাকরি দেওয়া হয়নি। ১৫ লক্ষ টাকা করে সাধারণ মানুষকে ব্যাঙ্কে পাঠানোর কথা ছিল। কিন্তু সেই টাকাও বিজেপি সরকার দেয়নি। এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বাংলার প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা এই রাজ্যের সরকার দিতে শুরু করেছে। একাধিক প্রকল্পের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখে দিয়েছে। ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে মিথ্যা কথা বলছে বিজেপি। সিএএ ফর্মে আবেদন করলে সাধারণ মানুষের অধিকার চলে যাবে। এমনই বার্তা ফের দিলেন তৃণমূল নেত্রী।

বাংলায় ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে বিজেপি। এই কথা রাজ্য বিজেপি নেতারা জানিয়েছেন। তাই নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। আগে কেন এই কথা বলা হয়নি। প্রথমে ১০০ টাকা করে বিজেপি দিয়ে দেখাক। চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্যাসের দাম কমানো হয়েছে। ভোটের পর গ্যাসের দাম বাড়িয়ে দেবে বিজেপি। কত দাম বাড়ায়? সেটাই এখন দেখার বিষয়। এমন জোর গলায় দাবি করলেন তৃণমূল নেত্রী। বিজেপি সরকার দাম বাড়াতে ওস্তাদ। জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে। এক এপ্রিল থেকে একাধিক জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় মানুষ বিজেপিকে অনেক বেশি ভোট দিয়েছিলেন। এবার সেই ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া হোক। এমনই আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবুলিয়ার মাঠ থেকে এবার প্রচার শুরু করলেন মমতা। মহুয়া মৈত্রকে ভোটে জেতানোর আবেদন জানালেন তিনি। মহুয়া মৈত্র ভোটে জিতলে তিনি ফের ধুবুলিয়া আসবেন। সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে যাবেন। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+