মুর্শিদাবাদে শক্তিক্ষয় তৃণমূলের, নদিয়ায় পিছিয়ে মন্ত্রীর আসনে! জীবনকৃষ্ণ, রুকবানুরদের বিধানসভায় বিজেপির লিড

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় দাপট অব্যাহত রেখেছে বিজেপি। বহরমপুর বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে থাকলেও এগিয়ে জঙ্গিপুরে।

উজ্জ্বল বিশ্বাস, জাকির হোসেনদের মতো মন্ত্রীদের বিধানসভা আসনেও পিছিয়ে পড়েছে তৃণমূল। রুকবানুর রহমানের বিধানসভা আসনেও লিড নিয়েছে গেরুয়া শিবির।

Mamata Banerjee and Amit Shah

মালদহ দক্ষিণে থাকা মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও সামশেরগঞ্জে তৃণমূলের বিধায়ক থাকলেও সেই দুটি আসনেই লোকসভা নির্বাচনের ফলাফলে লিড নিয়েছে বিজেপি। মুর্শিদাবাদ থেকে নদিয়ার মতো জেলাগুলিতে পিছিয়ে পড়েছেন মন্ত্রীর দায়িত্ব সামলানো দাপুটে নেতারাও। কংগ্রেসও লালগোলা ও বহরমপুরে এগিয়ে গিয়েছে। রানিনগরে লিড সিপিআইএমের। বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক-

জঙ্গিপুর: তৃণমূল এগিয়ে- সুতি, সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম, রঘুনাথগঞ্জ। কংগ্রেস এগিয়ে- লালগোলা। বিজেপি এগিয়ে- জঙ্গিপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে জিতে বিধায়ক হন জাকির হোসেন। এই প্রাক্তন মন্ত্রীর বিধানসভা ক্ষেত্রে লোকসভা নির্বাচনে এগিয়ে গেল বিজেপি। বিধানসভায় লালগোলায় জিতেছিল তৃণমূল, এবার এগিয়ে কংগ্রেস। সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে হওয়া উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের বায়রন বিশ্বাস জেতেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন।

বহরমপুর: তৃণমূল এগিয়ে- কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, নওদা। বিজেপি এগিয়ে- বড়ঞা। কংগ্রেস এগিয়ে- বহরমপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুরে জিতেছিল বিজেপি, এবার এগিয়ে কংগ্রেস। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা, তিনি জামিন পেয়েছেন। যদিও তাঁর বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে তৃণমূল।

মুর্শিদাবাদ: তৃণমূল এগিয়ে- ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর। বিজেপি এগিয়ে- মুর্শিদাবাদ, করিমপুরে বিজেপি দ্বিতীয় স্থানে। সিপিআইএম এগিয়ে- রানিনগর। ২০২১ সালে রানিনগর থেকে জিতে বিধায়ক হন তৃণমূলের সৌমিক হোসেন, এবার সেখানে পিছিয়ে পড়েছে তৃণমূল। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন।

কৃষ্ণনগর: তৃণমূল এগিয়ে- পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া। বিজেপি এগিয়ে- তেহট্ট, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ। তেহট্টের বিধায়ক রুকবানুর রহমান। সেই বিধানসভা ক্ষেত্রে এবার বিজেপি লিড নিয়েছে। কৃষ্ণনগর দক্ষিণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকা। সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। কৃষ্ণনগর উত্তরে বিধায়ক হন মুকুল রায়, তিনি পরে তৃণমূলে ফেরেন। এই আসনে লিড পেয়েছে বিজেপি। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য শিক্ষা দুর্নীতি কাণ্ডে জেলবন্দি, তবে তাঁর আসনে এগিয়েই রইল তৃণমূল।

রানাঘাট: বিজেপি এগিয়ে- শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ। তৃণমূল এগিয়ে- নবদ্বীপ। রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুটমণি অধিকারী। তিনি লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হন। তাঁর বিধানসভা ক্ষেত্রে এগিয়ে বিজেপি।

বনগাঁ: বিজেপি এগিয়ে- কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা। তৃণমূল এগিয়ে স্বরূপনগর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতা বিশ্বজিৎ দাস তৃণমূলে যান। তিনি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী। যদিও বাগদায় লিড পেয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+