Lok Sabha Election 2024: পঞ্চায়েতের স্মৃতি ফিরল লোকসভায়, পড়ল বোমা, চলল গুলি, গুলিবিদ্ধ চার
Lok Sabha Election 2024: পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি ফিরল লোকসভা ভোটেও। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। আর তার আগে উত্তপ্ত বাংলা। চলল গুলি, মুহুর মুহুর পড়ল বোমা। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। আহত আরও বেশ কয়েকজন।
সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে। এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। আর তা ব্যাপক আকার নেয় বলে দাবি স্থানীয় মানুষজনের। এমনকি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে দাবি। এমনকি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ স্থানীয় মানুষজনের। রীতিমত বন্দুক হাতে দুস্কৃতিদের ছোটাছুটি করতেও দেখা গিয়েছে বলেও অভিযোগ।
ঘটনায় চারজনের গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে আসছে। আহতের নাম ইঞ্জিল সেখ, সিরাজুল সেখ, সমিরুল সেখ ও মুন্তাজ সেখ বলে জানা যাচ্ছে। আরও বেশ কয়েকজন এই ঘটনায় জখম হয়েছেন বলেও খবর। গুলিবিদ্ধ অবস্থায় চার জনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনায় গুলিবিদ্ধ চারজন সবাই সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল ফোর্সকে। বলে রাখা প্রয়োজন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম অঞ্চল। এমনকি খুন পর্যন্ত হতে হয়েছে।
এই অবস্থায় লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে তাকিয়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের তরফে। ভোটের দিন ঘোষণার আগেই বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের আগে এলাকায় শান্তি বজায় রাখতে চলছে এরিয়া ডোমিনেশনের কাজ। এর মধ্যেই লোকসভা নির্বাচনের মুখেও ফের বাংলায় চলল গুলি।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরে শাসকদল তৃণমূলকে আক্রমণ বিজেপির। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে পালটা দাবি স্থানীয় নেতৃত্বের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications