চাকরি বিক্রির টাকা চালকলে বিনিয়োগ? নদিয়ার চার জায়গায় তল্লাশি ইডির

এবার সরেজমিনে জেলায় হানা দিল ইডি। নদিয়া জেলার পাঁচ জায়গায় ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। বুধবার সকাল থেকেই এই হানায় চড়ছে পারদ। চালকলে ঢুকে তথ্য সংগ্রহের কাজ করছেন আধিকারিকরা।

নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, ধুবুলিয়া, রানাঘাটে ইডির তরফ থেকে হানা দেওয়া হয়েছে। শান্তিপুর ও কৃষ্ণনগরের চালকলে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন চালকলে হানা দিল ইডি? জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা চালকলেও ব্যবহারের অভিযোগ উঠেছে।

Shantipur

দিন কয়েক আগেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক জেলায় হানা দিয়েছিল সিবিআই। রাজ্যের মন্ত্রী, বিধায়কদের বাড়িতেও হানা দিয়েছিলেন আধিকারিকরা। সেই রেশ কাটতে না কাটতে এবার ইডির হানা। তাও আবার একাধিক জায়গায়।

নদিয়া জেলাতেই চারটি জায়গায় ইডির আধিকারিকরা বুধবার সকালে পৌঁছে যান। জানা গিয়েছে, পাঁচটি জায়গায় এই তল্লাশি চলছে। কিন্তু চালকলে কেন হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা? প্রাথমিকভাবে জানা গিয়েছে, চালকলে একাধিক সময় মোটা টাকা বিনিয়োগ হয়েছে। সেইসব টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির।

এই কথাতেই হতবাক বিভিন্ন মহল। চাকরি বিক্রির টাকা একসময় হাওয়ালার মাধ্যমে বাইরে পাঠিয়ে দেওয়ার কথা উঠেছিল। টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই টাকা বিনিয়োগের কথা শোনা গিয়েছে। এবার চালকলেও চাকরি বিক্রির টাকা লেগেছে! এই বিষয় রীতিমতো হতবাক করেছে। আর কত জায়গায় এই টাকা ব্যবহার হয়েছে? সেই প্রশ্ন উঠেছে।

শান্তিপুর ও কৃষ্ণনগরের চালকলে এদিন সকালে হানা দেয় ইডি। শান্তিপুরের চালকলে ঢোকার মুহূর্তে কিছুটা চাপা উত্তেজনা ছিল। ইডি আধিকারিকরা ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাইরে নিরাপত্তায় আছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই তদন্তে হাজির হয়েছেন আধিকারিকরা। এই খবর লেখা পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

এদিন বেলা ১১ টা নাগাদ ইডির অফিস সিজিও কমপ্লেক্সে জেরার জন্য গিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডাকা হয়েছে। নির্দিষ্ট সময়েই রুজিরা হাজিরা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার একটু বেশি রাতে সেই তথ্য ইডির কাছে পৌঁছায়। এমনই জানা গিয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি ডাকা হবে? প্রশ্ন নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+