সবুজ ঝড়েও অস্তিত্ব টিকিয়ে রাখল সিপিএম, বামেদের নতুন আশা তাহেরপুর-জয়ে
সবুজ ঝড়েও অস্তিত্ব টিকিয়ে রাখল সিপিএম, বামেদের নতুন আশা তাহেরপুর-জয়ে
বাংলায় ফের সবুজ ঝড় উঠল পুরসভা নির্বাচনে। গেরুয়া আরও ফিকে হল। কিন্তু তৃণমূলের জয়জয়কারের মধ্যেও লালা পার্টি তাঁদের অস্তিত্বের চিহ্ন রেখে গেল। এবার বিধানসভা থেকে ধুয়ে-মুছে গিয়েছিল তারা। কিন্তু পুরসভা নির্বাচনে তারা ঘুরে দাঁড়াল। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলও করে নিল তারা। বর্তমান রাজনীতির প্রেক্ষিতে এই ফল আশাব্যাঞ্জক বলে ব্যাখ্যা বাম-শিবিরের।

নদিয়ার তাহেরপুর পুরসভায় মোট ১৩টি ওয়ার্ড। তার মধ্যে ৮টি ওয়ার্ডে জিতে তাহেরপুর পুরসভা দখল করল সিপিএম। তৃণমূল এই পুরসভায় ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই তাহেরপুর। অবশ্য দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। এই পুরসভায় এখন পর্যন্ত পাহাড়ের পার্টিই কর্তৃত্ব করেছে। রাজ্যের প্রধান বিরোধী দলগুলির মধ্যে একমাত্র সিপিএম তথা বামফ্রন্টই খাতা খুলতে সমর্থ হল।
একুশের নির্বাচনের পর থেকেই বামেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এককভাবে লড়ে ফের শূন্য থেকে তারা শুরু করছে লড়াই। সেই লড়াই উপনির্বাচনের পর পাঁচ পুরনিগমেও রাস্তা দেখিয়েছে। তৃণমূল জিতলও বামেরা দূরবর্তী দ্বিতীয় হচ্ছেন। বিজেপি নেমে গিয়েছে তিন নম্বরে। একটি পুরসভা জিতে একমাত্র বিরোধী দল বামেরাই খাতা খুলতে পেরেছে। আবার বেশিরভাগ পুরসভা সিপিএম তথা বামফ্রন্ট দু-নম্বরে রয়েছে।
বিজেপির এই পিছু হটা এবং সেই পথ ধরে বামেদের ফিরে আসা বাংলার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। তবে কংগ্রেসের হাল আগের তুলনায় খারাপ হয়েছে পুরসভা নির্বাচনের নিরিখে। কংগ্রেসও বামেদের মতো বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল। বামেরা ফিরে আসার ইঙ্গিত দিলেও কংগ্রেস আরও মুছে যাচ্ছে।
অধীর চৌধুরীর গড় বহরমপুরও কংগ্রেসের হাতছাড়া হয়েছে। হাতছাড়া হয়েছে জয়নগর-মজিলপুর পুরসভা। এই পুরসভা দীর্ঘদিন কংগ্রেসের দখলে ছিল। এবার কংগ্রেস সেখানে নিজেদের গড় ধরে রাখতে পারেনি। কংগ্রেস মুর্শিদাবাদের কোনও পুরসভা এবার দখল করতে পারেনি। অথচ এই মুর্শিদাবাদ তৃণমূলের ১০ বছরের শাসনেও ছিল কংগ্রেসের দখলে। অবশেষ কংগ্রেসের গড়ে থাবা বসাতে সমর্থ হল তৃণমূল।
রাজ্যের মোট ১০৮ পুরসভার মধ্যে তৃণমূল জিতেছে ১০৩টি পুরসভায়। বামপ্রন্ট তথা সিপিএম একটিতে এবং হামারো পার্টি ১টিতে জয়ী হয়েছে। তিনটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। তৃণমূল যে ১০৩টি আসনে জিতেছে, তার মধ্যে মোট ৩১টি পুরসভা বিরোধী শূন্য হয়েছে। পুরভোটে চার বিজেপি বিধায়কের হার হয়েছে, দুজন বিধায়ক জয়ী হয়েছেন।












Click it and Unblock the Notifications