মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা, বিড়ি শ্রমিকদের বাড়ি গেলেন রাহুল গান্ধী
বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বললেন রাহুল গান্ধী। মালদার পরে মুর্শিদাবাদের ভারত জোড়ো ন্যায় যাত্রা হল। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের রয়েছেন কংগ্রেসের সাংসদ। জেলায় ঢুকেই বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল।
১৩ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদ জেলায়। তাদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে। বামেরা বিড়ি শ্রমিকদের আর্থিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এবার তাদের দুয়ারে পৌঁছে গেলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিড়ি শ্রমিকদের সঙ্গে বসে কথা পর্যন্ত বললেন তিনি।

বিড়ি শ্রমিকদের ভোট একটা বড় সংখ্যায় রয়েছে এই জেলায়। তাদের নিজেদের দিকে আনতে এই পদক্ষেপ রাহুলের। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে পৌঁছান রাহুল গান্ধী। তিনি সরাসরি বিড়ি শ্রমিকদের বাড়িতে পৌঁছে যান। তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। রাহুলকে সামনে পেয়ে একাধিক বক্তব্য রাখেন শ্রমিকরাও।
মন দিয়ে রাহুল গান্ধী তাদের বক্তব্য শুনেছেন। অধীর চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন সেই সময়। শ্রমিকদের উন্নতির জন্য বামেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে একাংশের। বাম কংগ্রেসরা ১৩ লক্ষ বিধি শ্রমিকের ভোট পেতে মরিয়া হয়ে রয়েছে। সেই জন্যই রাহুলের এদিনের এই পদক্ষেপ। এমনি মনে করছে রাজনৈতিক মহল।
ভারত জোড়ো ন্যায় যাত্রায় শামিল হয়েছেন সিপিএম নেতৃত্ব। মুর্শিদাবাদের যাত্রাতে অংশ নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সিপিএমের বহু কর্মী সমর্থক নেতা এদিন মিছিলে সামিল হয়েছেন। রাহুল গান্ধী একটি হুড খোলা গাড়িতে ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই ঘটনাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জোটে থাকছেন না। বুধবারও সেই দাবি তুলেছেন তিনি। সিপিএমের কারণে তিনি রাজ্যে জোট চাইছেন না। তাও পরিষ্কার করেছেন। কংগ্রেস নেতৃত্ব চাইছে তৃণমূল রাজ্যের জোট সমর্থন করুক। এই অবস্থায় এদিন দেখা গেল সিপিএম ও কংগ্রেস নেতৃত্বদের পাশাপাশি হাঁটতে।
সিপিএম বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। সিপিএম বিজেপিকে রাজ্যে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সেই সিপিএমকেই এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেখতে পাওয়া গেল। শুধু তাই নয়, সিপিএমের পতাকাও দেখতে পাওয়া যায়। কংগ্রেস এবং সিপিএমের দলীয় পতাকা যথেষ্ট পরিমাণে ছিল।












Click it and Unblock the Notifications